এক্সপ্লোর

ধোনির থেকেও লম্বা ছক্কা মারেন, একটা সময় দিনে রোজগার ছিল ৬০ টাকা, এখন লাখপতি এই 'সিকিউরিটি গার্ড'

নয়াদিল্লি: প্রতি বছরই আইপিএল অনেক ক্রিকেটারেরই জীবন বদলে দিয়েছে। একেবারে আড়ালে থাকা কোনও কোনও ক্রিকেটার রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছেন। এমনই একজন হলেন মঞ্জুর দার। একটা সময় দিনে রোজগার ছিল মাত্র ৬০ টাকা। কিন্তু আইপিএলের সৌজন্য লক্ষপতি তিনি। কিংস ইলেভেন পঞ্জাব তাঁকে ২০ লক্ষ টাকায় কিনেছে। আইপিএলের নয়া মরশুমে একমাত্র কাশ্মীরী ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন দার। এটা শুধু দারেরই নয়, তাঁর রাজ্যের ক্ষেত্রেও একটা বড় ব্যাপার। ১০০ মিটারেরও বেশি লম্বা ছক্কা মারার জন্য পরিচিত দার। তিনি বলেছেন, এই সুযোগ পাওয়ায় তিনি উপরওয়ালাকে ধন্যবাদ দিচ্ছেন। সেইসঙ্গে কিংস ইলেভেন পঞ্জাব দল ও প্রীতি জিন্টার কথাও উল্লেখ করেছেন দার। তিনি বলেছেন, আমার জীবন লড়াইয়ে ভরা। আইপিএলের নিলামে যখন দল পেলাম তখন সেই দিনগুলোর কথা ভাবছিলাম, যখন গ্রামে মজদুরি করে দিনে ৬০ টাকা আয় করতাম। আগামী মাসের বিজয় হজারে ট্রফির জন্য জম্মুতে প্রস্তুতি নিচ্ছেন দার। তিনি বলেছেন, কিছুক্ষণ আগে মায়ের সঙ্গে কথা বললাম। মা জানাল, প্রায় ৩০ হাজার লোক অভিনন্দন জানাতে এসেছিলেন। এত ভালোবাসা পাওয়াটা কম কথা নয়। দার বলেছেন, ক্রিকেট খেলার স্বপ্ন পূরণ করতে তিনি রাতে সিকিউরিটি গার্ডের কাজ করতেন। এরপরে দিনে ক্রিকেট খেলা। খুবই কঠিন ছিল সেই দিনগুলি। দার বলেছেন, ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার ওই একটাই উপায় ছিল। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত সিকিউরিটি গার্ডের কাজ করতেন। ওই সময়ই ক্লাব ক্রিকেটে নিজের জায়গা তৈরি করেন। তাঁর লক্ষ্য ছিল আরও বেশি ক্রিকেট খেলা। কেননা, এতে বেশি অর্থ রোজগার করা যাবে। দার বলেছেন, যখন প্রথম ক্লাব ক্রিকেটে খেলেন তখন তাঁর কাছে একটা জুতোও ছিল না। ক্রিকেটের সরঞ্জাম তো দূরের কথা। গত বছর রাজ্য দলের হয়ে অভিষেক হয়েছে দারের। চারটি লিস্ট এ টি ২০ ম্যাচ খেলেছেন। কপিল দেব ও ধোনি তাঁর আদর্শ। ২০ লক্ষ টাকা হয়ত খুব বেশি নয়। কিন্তু দার বলেছেন, এটা তাঁর উন্নত জীবনের শুরু। গত তিন বছর ধরে একটা বাড়ি তৈরির চেষ্টা করছেন, যা এখনও সম্পূর্ণ হয়নি। এবার সেই কাজটা হয়ত শেষ হবে। সেইসঙ্গে অসুস্থ মায়ের চিকিত্সাও করাতে পারবেন বলে আশাবাদী দার।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Olympic Association: পদ আঁকড়ে মমতা বন্দোপাধ্যায়ের ভাই, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন চিঠি দিল বাবুনকে
পদ আঁকড়ে মমতা বন্দোপাধ্যায়ের ভাই, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন চিঠি দিল বাবুনকে
Vaibhav Sooryavanshi: সেঞ্চুরি মিস করেও আক্ষেপ নেই বৈভবের, নাগাড়ে ছক্কা হাঁকানো নিয়ে বলছে...
সেঞ্চুরি মিস করেও আক্ষেপ নেই বৈভবের, নাগাড়ে ছক্কা হাঁকানো নিয়ে বলছে...
Hardik Pandya: গ্যালারিতে দর্শকদের দিকে জার্সিটা ছুড়ে দিলেন, মুম্বই সফর শেষ হার্দিকের?
গ্যালারিতে দর্শকদের দিকে জার্সিটা ছুড়ে দিলেন, মুম্বই সফর শেষ হার্দিকের?
Vaibhav Sooryavanshi: পারলেন না গেল, হাঁটুর বয়সি সূর্যবংশীর কাছে শেষ পর্যন্ত হার মানতেই হল...
পারলেন না গেল, হাঁটুর বয়সি সূর্যবংশীর কাছে শেষ পর্যন্ত হার মানতেই হল...

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget