এক্সপ্লোর

আইসিসি-র স্বাধীন চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত শশাঙ্ক মনোহর

দুবাই: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্বাধীন চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হলেন শশাঙ্ক মনোহর।

সম্প্রতি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁকে নির্বাচিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বোর্ড। ফলে, আগামী ২ বছর তিনি ওই পদে আসীন থাকবেন। এর আগে, ২০১৬ সালে আইসিসি-র প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি শশাঙ্ক।

নিয়মানুসারে, চেয়ারম্যানকে নির্বাচিত করতে আইসিসি ডিরেক্টররা প্রথমে একজন করে প্রার্থী মনোনীত করেন। সেই প্রার্থীকে অবশ্যই বর্তমান অথবা ভূতপূর্ব ডিরেক্টর হতে হয়। যে মনোনীত প্রার্থীকে দুই বা তার বেশি ডিরেক্টর সমর্থন করবেন, তিনি নির্বাচনের যোগ্যতা অর্জন করবেন।

এবারের নির্বাচনে, শশাঙ্ক মনোহরই ছিলেন এই পদের একমাত্র প্রার্থী। ফলস্বরূপ, মনোহরকে জয়ী ঘোষণা করেন গোটা নির্বাচন প্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকা অডিট কমিটির চেয়ারম্যান এডওয়ার্ড কুইনল্যান। প্রসঙ্গত, মনোহর যে পুনর্নির্বাচিত হতে চলেছেন, তার ইঙ্গিত মিলেছিল গতমাসে কলকাতায় হওয়া আইসিসি-র ত্রৈমাসিক বৈঠকে।

গত ২ বছরে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন মনোহর। আইসিসি-র প্রথম স্বাধীন মহিলা ডিরেক্টর নিয়োগ সেই তালিকার অন্যতম উল্লেখযোগ্য। পাশাপাশি, ২০১৪ সালের প্রস্তাবে সংশোধন এনে ক্রিকেটে বিস্তর সংস্কার এনেছেন তিনি। প্রশাসনিক কাঠামোর খোলনলচে বদলে ফেলেছেন।

দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পর তাঁকে সমর্থন দেওয়ার জন্য আইসিসি-র সকল ডিরেক্টরকে ধন্যবাদ জানিয়ে শশাঙ্ক জানান, পুনর্নির্বাচিত হওয়াটা বিরাট সম্মানের। তিনি বলেন, বিশ্বব্যাপী ক্রিকেটকে আরও জনপ্রিয় করতে প্রচেষ্টা চালাবেন তিনি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget