এক্সপ্লোর

Mary Kom Retirement: 'আমার মন্তব্যের ভুল ব্য়াখা দেওয়া হয়েছে', অবসর নেননি তিনি, সাফ জানালেন মেরি কম

Mary Kom: আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী ৪০ উর্ধ্বে কেউ শীর্ষ স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন না। সেই নিয়মের জেরেই মেরি কমের অবসর নিয়ে জল্পনা শুরু হয়।

নয়াদিল্লি: সদ্যই কিংবদন্তি মেরি কম নিজের দস্তানাজোড়া তুলে রেখেছেন বলে দাবি করা হয়। রেকর্ড ছয় বারের বিশ্বচ্যাম্পিয়নের এক মন্তব্যের পরেই সকলে মনে করেছিলেন তিনি অবসর ঘোষণা করে ফেলেছেন। তবে তা সম্পূর্ণভাবে নাকচ করে দিলেন মেরি কম (Mary Kom)। এক বিবৃতিতে সাফ জানিয়ে দিলেন তিনি অবসর নেননি, বরং তাঁর মন্তব্যের ভুল ব্যাখা দেওয়া হয়েছে।

মেরি কম বিবৃতিতে জানান, 'আমার মিডিয়ার বন্ধুরা, আমি এখনও অবসর ঘোঘণা করিনি, আমার মন্তব্যের ভুল ব্যাখা দেওয়া হয়েছে। আমার অবসর ঘোষণা করার হলে আমি নিজে মিডিয়ার সামনে এসে সেটা জানাব।' ৪১ বছর বয়সি মেরি কমের অবসর নিয়ে বুধবারই জলঘোলা শুরু হয়। এক স্কুল ইভেন্টে গিয়ে মেরি কমের এক মন্তব্যের পরই তাঁর অবসর নিয়ে কথা শুরু হয়। 

মেরি সেখানে বলেন, 'আমার মধ্যে এখনও উদ্যম রয়েছে, তবে দুর্ভাগ্যবশত নিয়মের জেরে আমি আর কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছি না। আমি আরও খেলতেচাই কিন্তু আমাকে থামতে বাধ্য করা হচ্ছে। আমি অবসর নিতে হবে। আমার জীবনে আমি সবকিছু পেয়েছি।'

কিন্তু তিনি যে কেবল ছোটদের না না বাধা বিপত্তি সত্ত্বেও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতেই উক্ত কথাগুলি বলেছিলেন, অবসর ঘোষণার জন্য নয়, সেকথা নিজের বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেন মেরি কম। তিনি বলেন, 'কয়েকটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয় যে আমি অবসর ঘোষণা করেছি। কিন্তু সেটা ঠিক নয়। আমি ডিব্রুগড়ে ২৪ জানুয়ারি একটি স্কুলের অনুষ্ঠানে গিয়েছিলাম যেখানে বাচ্চাদের আমি অনুপ্রেরণা জোগাচ্ছিলাম। এখনও খেলা চালিয়ে যাওয়ার মতো উদ্যম আমার মধ্যে রয়েছে। তবে অলিম্পিক্সের বয়স সংক্রান্ত নিয়ম আমার বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবে আমি আমার খেলা তো চালিয়ে যেতেই পারি। আমি এখনও নিজেকে ফিট রাখার জন্য সবকিছু করছি এবং যদি অবসর ঘোষণা করি, তাহলে নিজেই সকলকে জানাব।'

আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী পুরুষ বা মহিলা, যে কোনও বক্সারই ৪০ বছর পর্যন্ত শীর্ষস্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। মেরি কম ইতিমধ্যেই ৪০-র গণ্ডি পার করে ফেলেছেন। এই নিয়েই যত কাণ্ড।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন ডাবলসের ফাইনালে রোহন বোপান্না 

সেরা শিরোনাম

Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
India vs New Zealand ODI Live: নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
নিউজ়িল্যান্ডের মাটিতে ভরাডুবি, ২৪৪ রানে ম্যাচ হারল ভারত, লাইভ আপডেট
IND vs NZ Match Highlights: ৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
৮৯ রানে অল আউট! ভয়ঙ্কর ম্যাট হেনরি, ওয়ান ডে ক্রিকেটে দ্বিতীয় বৃহত্তম হার ভারতের
Bengal Cricket: পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি
পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি

ভিডিও

Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ
Train Derails News |
Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget