এক্সপ্লোর

Australian Open 2024: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন ডাবলসের ফাইনালে রোহন বোপান্না

Rohan Bopanna: নিজের ১৭তম প্রয়াসে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন ডাবলসের ফাইনালে পৌঁছলেন রোহন বোপান্না।

মেলবোর্ন: চেষ্টার কোনও বিকল্প নেই এবং বয়স একটি সংখ্যা মাত্র। এই প্রবাদগুলি প্রায়শই শোনা যায়। এগুলি যে কতটা সত্য, তার জলজ্যান্ত উদাহরণ হলেন রোহন বোপান্না (Rohan Bopanna)। বারংবার ভারতীয় তারকা প্রমাণ করে দিচ্ছেন যে তিনি মতান্তরে নিজের কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন। 

সদ্যই সবচেয়ে বেশি বয়সে প্রথমবার বিশ্বের এক নম্বর টেনিস তারকা হয়ে ইতিহাস গড়েছেন রোহন বোপান্না। অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open 2024) রয়েছেন দুরন্ত ফর্মে। মেলবোর্নে কিন্তু তাঁর ইতিহাস গড়ার পালা অব্যাহত। সেমিফাইনালে তিন সেটের লড়াইয়ের পর দুরন্ত জয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন ডাবলসের ফাইনালে পৌঁছলেন বোপান্না। অজ়ি পার্টনার ম্যাথিউ এবডেনকে (Matthew Ebden) সঙ্গে নিয়ে চিনের জ্যাং জ়িজ়েন এবং চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাখাখকে ৬-৩, ৩-৬, ৭-৬ (৭) স্কোরলাইনে হারান। নিজের ১৭তম প্রয়াসে এই প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছলেন বোপান্না।

এই জয়ের সুবাদেই রোহন বোপান্না এবং ম্যাথিউ এবডেন নাগাড়ে দ্বিতীয় গ্র্যান্ড স্ল্য়াম ডাবলসের ফাইনালে পৌঁছলেন। এর আগে তাঁরা গত বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালেও পৌঁছেছিলেন। এবার বছরের প্রথম স্ল্যামেও ফাইনালে বোপান্না-এবডেন জুটি। তবে গতবারের ফাইনালের থেকে এবারের ফাইনালে তাঁদের ভাগ্য যেন ভিন্ন, এমনটাই আশা করবেন বোপান্নারা।

 

এই ধারাবাহিকতাই বোপান্নাকে ৪৩ বছর বয়সে এটিপি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে দিয়েছে। ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেই নতুন ইতিহাস গড়ে ফেললেন ভারতীয় টেনিস তারকা। ৪৩ বছর বয়সে এই প্রথমবার ব়্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছলেন বোপান্না। এত বয়সে প্রথমবার এক নম্বর হওয়ার কৃতিত্ব আর কোনও খেলোয়াড়ের নেই। বোপান্না আমেরিকার রাজীব রামের রেকর্ড ভাঙলেন। ২০২২ সালের অক্টোবরে আমেরিকান টেনিস তারকা ৩৮ বছর বয়সে প্রথমবার এক নম্বর হয়েছিলেন। পিছনে ফেলেছিলেন তাঁর ডাবলস পার্টনার জো স্যালিসব্যারিকে। এবার রামের রেকর্ডের নিজের নামে করে ফেললেন বোপান্না। টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই বোপান্নারা ফাইনালে ইতালিয়ান জুটি সিমোন বলেল্লি এবং আন্দ্রেয়া ভাভাস্সোরির মুখোমুখি হবেন।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: উইমেন্স প্রিমিয়ার লিগের সূচি প্রকাশ বোর্ডের, খেলা হবে বেঙ্গালুরু ও দিল্লিতে 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপের মাঝেই প্রয়াত রেফারি, কারণ নিয়ে ধোঁয়াশা
বিশ্বকাপের মাঝেই প্রয়াত রেফারি, কারণ নিয়ে ধোঁয়াশা
FIFA World Cup 2026: বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টের মধ্য়ে সবচেয়ে শক্তিশালী কারা? বেছে নিলেন কিংবদন্তি গোলকিপার
বিশ্বকাপের চার সেমিফাইনালিস্টের মধ্য়ে সবচেয়ে শক্তিশালী কারা? বেছে নিলেন কিংবদন্তি গোলকিপার
IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?

ভিডিও

TMC News: তৃণমূলের মধ্য়ে থেকেই উঠল অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে সরানোর দাবি। Abhishek Banerjee
Nirmal Ghosh: ছেলের গ্রেফতারির পর পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা?
Nirmal Ghosh: ঋতব্রত-শিবিরে যোগ দেওয়ার চেষ্টা করে কি গ্রেফতার থেকে বাঁচতে চাইছেন নির্মল ঘোষ?
Nirmal Ghosh: নির্মল ঘোষ ও তাঁর ছেলের বিরুদ্ধে কোটি টাকা জেতা লটারির টিকিট আত্মসাতের অভিযোগ!
Nirmal Ghosh: ভুরিভুরি অভিযোগ! গ্রেফতার তীর্থঙ্কর ঘোষ, উঠছে নির্মল ঘোষের গ্রেফতারের দাবিও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget