এক্সপ্লোর

Asian Championship Final: এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে মেরি কম, সাক্ষী

Asian Boxing Championships: সেমি-ফাইনালে কাজাকস্তানের বক্সার আলুয়া বালকিবেকোভার কাছে ০-৫ ফলে হেরে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল মনিকাকে।

দুবাই: এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৬বারের বিশ্বচ্যাম্পিয়ন এম সি মেরি কম ও সাক্ষী। ৫১ কেজি বিভাগের লড়াইয়ে মঙ্গোলিয়ার লুৎসাইখন আলতানৎসেৎসেগকে ৪-১ ফলে হারিয়ে দেন মেরি কম। অন্যদিকে, ৫৪ কেজি বিভাগের লড়াইয়ে দু’বারের যুব বিশ্বচ্যাম্পিয়ন সাক্ষী ৩-২ ফলে হারিয়ে দেন কাজাকস্তানের দিনা ঝোলাম্যানকে। ভারতের দুই মহিলা বক্সার নিজেদের বিভাগের ফাইনালে উঠলেও, সেমি-ফাইনালে কাজাকস্তানের বক্সার আলুয়া বালকিবেকোভার কাছে ০-৫ ফলে হেরে ব্রোঞ্জ পেয়েই সন্তুষ্ট থাকতে হল মনিকাকে।

দুবাইয়ে এই প্রতিযোগিতায় যোগ দিতে যাওয়ার পথে সমস্যায় পড়তে হয়েছিল ভারতীয় দলের সদস্যদের। পদ্ধতিগত ভুল বোঝাবুঝির জেরে তাঁদের নিয়ে যাওয়া উড়ান আধ ঘণ্টা দুবাইয়ের আকাশে চক্কর কাটে। বিমানের জ্বালানি শেষ হয়ে আসছিল। শেষপর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহির ভারতীয় দূতাবাসের আধিকারিকদের মধ্যস্থতায় সমস্যা মেটে। তবে শুরুটা সমস্যার মধ্যে দিয়ে হলেও, প্রতিযোগিতা শুরু হওয়ার পর নিজেদের জাত চেনালেন মেরি কমরা।

শীর্ষবাছাই মেরি কম আজ সেমি-ফাইনালের শুরু থেকেই নিজের ছন্দে ছিলেন। দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি সহজেই প্রতিপক্ষকে টেক্কা দেন। মঙ্গোলিয়ার বক্সার আক্রমণাত্মক মেজাজে ছিলেন। কিন্তু মেরি কম ঠান্ডা মাথায় সেই আক্রমণ সামাল দিয়ে পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে একের পর এক পয়েন্ট অর্জন করে জয় ছিনিয়ে নেন। দুর্দান্ত প্রতিবর্ত ক্রিয়ার পরিচয় দেন ৩৮ বছরের মেরি কম। তাঁকে জয় পাওয়ার জন্য বিশেষ পরিশ্রম করতে হয়নি। এর আগে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫ বার সোনা জিতেছেন মেরি কম। তিনি এবার ষষ্ঠ সোনা জয়ের লক্ষ্যে নামবেন। ফাইনালে তাঁর প্রতিপক্ষ দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন কাজাকস্তানের নাজিম কাইজাইবে।

সাক্ষীও আজ সেমি-ফাইনালে দুর্দান্ত লড়াই করেন। তাঁর জয় অবশ্য মেরি কমের মতো সহজ হয়নি। কাজাকস্তানের প্রতিপক্ষ কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন। তবে শেষপর্যন্ত মাথা ঠান্ডা রেখে জয় ছিনিয়ে নেন সাক্ষী। 

মেরি কম ও সাক্ষী জয় পেলেও, সেমি-ফাইনালে দাঁড়াতেই পারেননি ভারতের অপর মহিলা বক্সার মনিকা। তিনি কার্যত বিনা লড়াইয়ে প্রতিপক্ষকে জয় উপহার দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Lionel Messi: ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই বিশ্বকাপ 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
Shubman Gill on NEET Paper Leak Protest: প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
প্রশ্ন-ফাঁস আন্দোলনে ছাত্রদের পাশে এবার শুভমন গিল, সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অধিনায়ক লিখলেন...
Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget