এক্সপ্লোর

গেইলের অভব্য আচরণে কেঁদে ফেলেছিলেন, আদালতে জানালেন মহিলা ম্যাসিওর

সিডনি: ফের বিতর্কে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। তাঁর বিরুদ্ধে ড্রেসিংরুমে এক মহিলা ম্যাসিওরের সামনে ইচ্ছাকৃতভাবে নগ্ন হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই মহিলা গেইলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার একটি আদালতে বয়ানও দিয়েছেন। গেইল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম তাঁর ভাবমূর্তির ক্ষতি করার জন্য চক্রান্ত করছে। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলাও করছেন গেইল। তাঁর সতীর্থ ডোয়েন স্মিথেরও দাবি, তিনিও সেই সময় ড্রেসিংরুমে ছিলেন। যে অভিযোগ করা হচ্ছে, সেরকম কোনও ঘটনা ঘটেনি। লিনি রাসেল নামে ওই মহিলার অভিযোগ, ২০১৫ সালের বিশ্বকাপে তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যাসিওর হিসেবে কাজ করছিলেন। সিডনিতে একদিন তিনি তোয়ালে নিতে ড্রেসিংরুমে যান। সেই সময় গেইল সেখানে ছিলেন। তিনি প্রশ্ন করেন, ‘কী খুঁজছো?’ ওই মহিলা বলেন, ‘তোয়ালে।’ সে কথা শুনেই গেইল নিজের তোয়ালে খুলে নগ্ন হয়ে যান। এরপরেই ড্রেসিংরুম থেকে ছুটে পালিয়ে যান লিনি। তাঁর দাবি, ওয়েস্ট ইন্ডিজের ফিজিওথেরাপিস্টকে এই ঘটনার কথা জানিয়ে শিশুর মতো কেঁদে ফেলেন তিনি। স্মিথের বিরুদ্ধেও আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ করেছেন লিনি। স্মিথ এই অভিযোগ স্বীকারও করেছেন। গেইলের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অভব্য আচরণের অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়ায় মাঠেই এক মহিলা উপস্থাপককে মদ্যপান করতে যাওয়ার প্রস্তাব দেন এই ক্রিকেটার। এবার তাঁর বিরুদ্ধে নয়া অভিযোগ উঠল।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার
জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার
Argentina: জয়ের আনন্দের মাঝেই মর্মান্তিক খবর আর্জেন্তিনা শিবিরে, মেসিদের ফুটবল ফেডারেশনেও অস্বস্তি
জয়ের আনন্দের মাঝেই মর্মান্তিক খবর আর্জেন্তিনা শিবিরে, মেসিদের ফুটবল ফেডারেশনেও অস্বস্তি
West Bengal News Live: 'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'হয় সরাসরি তৃণমূল করুন, নয়তো বিজেপি করুন, বেইমানদের ক্ষমা নয়', বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Djokovic On Kohli: কোহলির থেকে স্যুইং সামলানো শিখতে চান টেনিসের কিংবদন্তি জকোভিচ, দারুণ মানুষ, বলছেন বিরাট
কোহলির থেকে স্যুইং সামলানো শিখতে চান টেনিসের কিংবদন্তি জকোভিচ, দারুণ মানুষ, বলছেন বিরাট

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget