এক্সপ্লোর

ঘোষণা হল বিশ্বকাপে ম্যাচ আধিকারিকদের নাম

বিশ্বকাপে ইংল্যান্ডে ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ম্যাচ রেফারি হবেন ডেভিড বুন। কুমার ধর্মসেনা দুই আম্পায়ারের মধ্যে একজন।অপর আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড। পল রাইফেল হবেন থার্ড আম্পায়ার। জোয়েল উইলসন হবেন ফোর্থ অফিসিয়াল। এই ম্যাচ আধিকারিকদের মধ্যে তিনজন বিশ্বকাপজয়ী।

লন্ডন: আগামী বিশ্বকাপের জন্য ম্যাচ আধিকারিকদের নাম ঘোষণা করা হল। আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে একদিনের ক্রিকেটের এই মেগা ইভেন্ট। টুর্নামেন্টের লিগ পর্যায়ের জন্য যে ২২ জন ম্যাচ আধিকারিকের নাম ঘোষণা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন তিন বিশ্বকাপজয়ী ও  ভারতীয় আম্পায়ার সুন্দরম রবি। বিশ্বকাপের ৪৮ টি ম্যাচের জন্য ষোল আম্পায়ার ও ছয় ম্যাচ রেফারির নাম চূড়ান্ত হয়েছে বলে ঘোষণা করেছে আইসিসি। টুর্নামেন্টে রবিই হলেন একমাত্র ভারতীয় ম্যাচ আধিকারিক। সম্প্রতি আইপিএলের ম্যাচে লাসিথ মালিঙ্গার একটি নো বল না ডাকায় তাঁকে বিরাট কোহলি সহ অন্যান্যদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল। বিশ্বকাপে ইংল্যান্ডে ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে ম্যাচ রেফারি হবেন ডেভিড বুন। কুমার ধর্মসেনা দুই আম্পায়ারের মধ্যে একজন।অপর আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড। পল রাইফেল হবেন থার্ড আম্পায়ার। জোয়েল উইলসন হবেন ফোর্থ অফিসিয়াল। এই ম্যাচ আধিকারিকদের মধ্যে তিনজন বিশ্বকাপজয়ী। ডেভিড বুন ১৯৮৭-তে অ্যালান বর্ডারের নেতৃত্বাধীন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন। ১৯৯৬-এ অর্জুন রণতুঙ্গার নেতৃত্বাধীন বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন ধর্মসেনা। আর ১৯৯৯-এ স্টিভ ওয়ার অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রাইফেল। অন্যান্য ম্যাচ আধিকারিকরা হলেন, ক্রিস ব্রড, জেফ ক্রো, অ্যান্ডি পাইক্রফ্ট, রঞ্জন মদুগলে, রিচি রিচার্ডসন (তাঁরা ম্যাচ রেফারি), আলিম দার, মারাইস এরাসমাস, ক্রিস গ্যাফানি, ইয়ান গৌল্ড, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, নিজেল এললং, রুচিরা পাল্লিয়াগুরুজে, রড টাকার, মাইকেল গাফ, পল উইলসন ও রবি (তাঁরা সবাই আম্পায়ার)। মদুগলে সবচেয়ে অভিজ্ঞ ম্যাচ রেফারি। এই নিয়ে ষষ্ঠ বিশ্বকাপে তিনি ম্যাচ আধিকারিকের দায়িত্ব পালন করবেন। ব্রড ও ক্রো-র হবে এটি চতুর্থ বিশ্বকাপ। আম্পায়ার দার এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপ ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন। অন্যদিকে, গৌল্ডের এটাই শেষ বিশ্বকাপ। কারণ, তিনি এই বিশ্বকাপের পর অবসরের ঘোষণা করেছেন। সেমিফাইনালের জন্য ম্যাচ আধিকারিকদের নাম গ্রুপ পর্বের পর স্থির করা হবে। সেমিফাইনালের পর চূড়ান্ত হবে ফাইনালের ম্যাচ আধিকারিকদের নাম।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Sameer Rizvi: একাধিক বিধিনিষেধ, IPL উপস্থাপকের ধর্মান্তকরণের চেষ্টা! সমীর রিজ়ভির বিরুদ্ধে গুরুতর অভিযোগ
একাধিক বিধিনিষেধ, IPL উপস্থাপকের ধর্মান্তকরণের চেষ্টা! সমীর রিজ়ভির বিরুদ্ধে গুরুতর অভিযোগ
Sri Lanka Cricket: শ্রীলঙ্কা ক্রিকেটে তোলপাড়, মহিলাদের স্নানের ভিডিও করায় গ্রেফতার দুই ক্রিকেটার
শ্রীলঙ্কা ক্রিকেটে তোলপাড়, মহিলাদের স্নানের ভিডিও করায় গ্রেফতার দুই ক্রিকেটার

ভিডিও

Price Hike News | ভোট মিটতেই বাড়ল বাণিজ্য়িক গ্যাসের দাম | ABP ANANDA LIVE
WB Assembly Election:জনমত পোলস-এর সমীক্ষা অনুযায়ী আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারেন মমতা
TMC vs BJP: ক্যানিং পূর্ব এলাকার মঠেরদিঘী এলাকায় নির্বাচনী এজেন্টসহ ৩ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ
WB Assembly Election 2026: বিজেপি পোলিং এজেন্টের অফিসে 'হামলা', পঞ্চসায়রে উত্তেজনা | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৩০.৪.২৬) পর্ব ২:শেষ হাসি হাসবে কে?ফলপ্রকাশের আগে কী বলছেন সব দলের প্রার্থীরা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Embed widget