এক্সপ্লোর

আজ জিতলেই টি ২০ সিরিজ পকেটে পুরে ফেলবে ভারত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের প্রথম ম্যাচে জেতার পর আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত। গতকাল শনিবার প্রথম ম্যাচে ভারত ৪ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। আজ রবিবার জিতলেই তিন ম্যাচের সিরিজ পকেটে পুরে ফেলবে বিরাট কোহলির দল।

লডারহিল: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের প্রথম ম্যাচে জেতার পর আজ দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারত। গতকাল শনিবার প্রথম ম্যাচে ভারত ৪ উইকেটে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। আজ রবিবার জিতলেই তিন ম্যাচের সিরিজ পকেটে পুরে ফেলবে বিরাট কোহলির দল। অর্থাত্ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সিরিজের তৃতীয় ম্যাচটি সেক্ষেত্রে নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে। গতকাল আমেরিকার ফ্লোরিডার যে স্টেডিয়ামে খেলা হয়েছিল, আজও সেখানেই দ্বিতীয় ম্যাচ হবে। সদ্যসমাপ্ত বিশ্বকাপে ভারত সেমিফাইনালে উঠেছিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। কিন্তু টি ২০ ফর্ম্যাটে ওয়েস্ট ইন্ডিজ যথেষ্ট বিপজ্জনক দল। কিন্তু প্রথম ম্যাচে ক্যারিবিয়ান ব্রিগেডের পারফরম্যান্স একেবারেই সাদামাটা ছিল। তাই ভারতের কাছে সিরিজ জয় খুব একটা কঠিন নাও হতে পারে। গতাকালের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ৯৫ রানেই থমকে যায়। ভারত ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। কিন্তু ওই অল্প রান তাড়া করতে নেমেই চাপে পড়ে গিয়েছিল ভারত। নভদীপ সাইনি সহ ভারতীয় বোলাররা দুরন্ত বোলিং করলেও ব্যাটসম্যানরা সহজ কাজটা কঠিন করে ফেলেছিলেন। সিরিজ নামার আগেই অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছিলেন যে, আগামী বছরের টি ২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ভারত। এজন্য তরুণ খেলোয়াড়দের দলে জায়গা পাকা করার সুযোগ দেওয়া হচ্ছে। তরুণ ক্রিকেটারদের নিয়ে দল গড়ার রাস্তায় হাঁটতে চাইছেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ম্যাচেই অধিনায়কের ডাকে সাড়া দিলেন নভদীপ সাইনির মতো তরুণ ক্রিকেটার। আবার সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হলেন ঋষভ পন্থের মতো তরুণ ব্যাটসম্যানরা। আজকের ম্যাচে ব্যাটিং বিভাগে মূল দায়িত্ব নিতে হবে রোহিত শর্মা, শিখর ধবন ও কোহলির মতো অভিজ্ঞদের। অন্যদিকে, কার্লোস ব্রেথওয়েটের নেতৃত্বাধীন বিপক্ষ শিবিরে রয়েছেন কায়রন পোলার্ড,সুনীল নারিনের মতো অভিজ্ঞ খেলোয়াড়, যাঁরা যে কোনও দলের বিরুদ্ধে একক ক্ষমতায় ম্যাচের রঙ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন। ক্যারিবিয়ান দলে রয়েছেন শেল্ডন কোট্রেল ও ওশেন থমাসের মতো বোলাররাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget