এক্সপ্লোর

MI Emirates: মুম্বই ইন্ডিয়ান্সের নতুন ফ্রাঞ্চাইজির কোচ হলেন শেন বন্ড, ব্যাটিং কোচ পার্থিব

Shane Bond: মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ২০১৫ সাল থেকে যুক্ত বন্ড। তিনি পল্টনদের বোলিং কোচও বটে। তাঁকেই এবার নতুন দায়িত্ব দিল মুম্বইয়ের ফ্রাঞ্চাইজি।

নয়াদিল্লি: শনিবারই (১৭ সেপ্টেম্বর) মুম্বই ইন্ডিয়ান্সের তরফে তাদের আমিরশাহির ফ্রাঞ্চাইজি লিগের দল, এমআই এমিরেটসের (MI Emirates) নতুন কোচের নাম জানিয়ে দেওয়া হল। আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (International League T20) নামে আমিরশাহিতে শুরু হতে চলা নতুন লিগে খেলবে এই দল। এই দলের কোচ নিযুক্ত হলেন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘদিন কাজ করা নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা বোলার শেন বন্ড (Shane Bond)। 

নতুন দায়িত্বে বন্ড

মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ২০১৫ সাল থেকে যুক্ত বন্ড। তিনি পল্টনদের বোলিং কোচও বটে। তাঁকেই এবার নতুন দায়িত্ব দিল মুম্বইয়ের ফ্রাঞ্চাইজি। বন্ডের তত্ত্বাবধানে মুম্বই চার চারটি আইপিএল খেতাব জিতেছে। নতুন দায়িত্ব পেয়ে বন্ড এক বিবৃতিতে বলেন, 'এমআই এমিরেটসের কোচ হতে পারা দারুণ সৌভাগ্যের বিষয়। নতুন টিম গড়ে তোলাটা সবসময়ই দারুণ একটা বিষয়। এমআইয়ের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের খেলোয়াড়দের আরও উন্নতিতে সাহায্য করার জন্য আমি মুখিয়ে রয়েছি।' 

পরিচিত মুখ দিয়েই তৈরি কোচিং স্টাফ

বন্ড বাদেও এমআই এমিরেটসের কোচিং স্টাফে যুক্ত হওয়া সকলেই আগে থেকে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে বিভিন্ন ভূমিকায় জড়িত ছিলেন। মুম্বইয়ের হয়ে অতীতে খেলা পার্থিব পটেলকে (Parthiv Patel) এই দলের ব্যাটিং কোচ নিযুক্ত করা হয়েছে। বিনয় কুমার হয়েছেন বোলিং কোচ। আরেক কিউয়ি জেমস ফ্র্যাঙ্কলিনকে দলের ফিল্ডিং কোচ নিয়োগ করা হয়েছে। আর পল্টনদের সাপোর্ট স্টাফের অঙ্গ, প্রাক্তন ভারতীয় তারকা রবিন সিংহ এই ফ্রাঞ্চাইজির জেনারেল ম্যানেজারের দায়িত্ব সামলাবেন।

দলের অন্যতম কর্ণধার আকাশ আম্বানি এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেন, 'আমি শেন, রবিন, পার্থিব, বিনয় এবং জেমসকে এমআই এমিরেটসের নতুন দায়িত্বে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন সময়ে এমআইয়ের অংশ থাকায়, এই কোচিং দলের সকলেই এমআইয়ের নিয়ম, নীতি সম্পর্কে অবগত। আমি নিশ্চিত ওঁরা এমন একটা এমআই এমিরেটস দল গঠন করবে যা এমআইয়ে সমর্থকরা পছন্দ করবেন।'  আবু ধাবিতেই নিজেদের ম্যাচ খেলবে এমআই এমিরেটস। দলে একাধিক প্রাক্তন ও বর্তমান মুম্বই ইন্ডিয়ান্স তারকাকে ইতিমধ্যেই সই করিয়ে ফেলেছে এমআই এমিরেটস। আসন্ন দিনে আরও খেলোয়াড়রা দলের সঙ্গে যুক্ত হবেন।

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়ার আগেই কোচ হিসাবে বাউচারের নাম ঘোষণা করল মুম্বই ইন্ডিয়ান্স

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget