এক্সপ্লোর

Mitchell Starc on IPL: ৬ বছর পর ফের আইপিএলের মঞ্চে দেখা যেতে পারে স্টার্ককে

Mitchell Starc on IPL: ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স (kolkata knight riders) দলে নিয়েছিল তাঁকে। কিন্তু চোটের কারণের ছিটকে গিয়েছিলেন। কিন্তু এবার আসন্ন আইপিএলে ফেরার কথা ভাবছেন স্টার্ক। এদিকে

সিডনি: ফের কি আইপিএলে দেখা যাবে মিচেল স্টার্ককে? সম্ভাবনা অন্তত তেমনই। ২০১৫ সালে শেষবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএলের মঞ্চে দেখা গিয়েছিল এই তারকা অজি পেসারকে। এর মধ্যে ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স (kolkata knight riders) দলে নিয়েছিল তাঁকে। কিন্তু চোটের কারণের ছিটকে গিয়েছিলেন। কিন্তু এবার আসন্ন আইপিএলে নিজের নাম ফের নিলামে তোলার কথা ভাবছেন স্টার্ক। চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেই কথা মাথায় রেখেই তার প্রস্তুতিতে আইপিএলে নামতে চান ৩১ বছরের এই পেসার।  

এই মুহূর্তে অ্যাশেজ খেলতে ব্যস্ত স্টার্ক। এক সাক্ষাৎকারে অজি পেসার বলেন, ''আমার কাছে এখনও (আইপিএল নিলামে) নাম নথিভুক্ত করার জন্য দুই দিন সময় রয়েছে। আমি এখনও নাম না লেখালেও সেই নিয়ে এই দুই দিন ভাবনাচিন্তা করে, সিদ্ধান্ত নেওয়ার সময় রয়েছে। অদূর ভবিষ্যতে যেমনই সূচি থাকুক না কেন, এই নিয়ে আমি চিন্তা করছি। আমি প্রায় ছয় বছর আইপিএল খেলিনি। যেহেতু টি-টোয়েন্টির ঠাসা মরসুম রয়েছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপও বছরের শেষ দিকে খেলা হবে, তাই এই বিষয়ে ভাবনাচিন্তা করা উচিত বলেই আমার মনে হয়।'' উল্লেখ্য, আইপিএলে আরসিবির হয়ে ২৭ ম্যাচ খেলেছেন স্টার্ক।

এদিকে, আইপিএলের (IPL) নিলাম কবে, জানিয়ে দিলেন টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ পটেল। সংবাদসংস্থা এএনআইকে তিনি জানালেন, আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে আইপিএলের ক্রিকেটার নিলামের আসর। সেই সঙ্গে তিনি এ-ও জানিয়েছেন যে, লখনউ ও আমদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। দুই দলকেই ড্রাফট চূড়ান্ত করে ফেলার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

এদিকে, চিনা মোবাইল ফোন সংস্থা ভিভোর বদলে আইপিএল-এর নতুন স্পনসর হচ্ছে ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা। আজ আইপিএল-এর গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর থেকেই আইপিএল-এর স্পনসর হচ্ছে টাটা।

 

 

সেরা শিরোনাম

IND vs WI 3rd T20I Live: ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
ইনদওরে টানটান ম্যাচে দুরন্ত জয় ভারতের, বল হাতে অনবদ্য অর্শদীপ, ব্য়াটে নজর কাড়লেন অভিষেক
IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI: স্প্রিংঙ্গারের ঝোড়ো ইনিংসেও লাভ হল না, অর্শদীপের দুরন্ত বোলিং এবং অভিষেকের ব্য়াটিংয়ে ভারতের জয়
IND vs WI: অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
অভিষেকের দুরন্ত অর্ধশতরান, রান পেলেন ঈশানও, রাঁচির পরে ইনদওরেও ফের বড় স্কোর তুলল ভারত
Ranji Trophy: রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল
রঞ্জি ট্রফির প্রথম দিনেই বিতর্ক, এক বলও খেলা না হয়েই নির্ধারিত হয়ে গেল ম্যাচের ফলাফল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget