এক্সপ্লোর

Pakistan Cricket: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সফরের জন্য পাকিস্তান ক্রিকেট দলের নতুন হেডকোচ হাফিজ

Pakistan Cricket Team: গ্রুপ লিগে পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করেছে পাকিস্তান। নিজে ব্যাট হাতেও ফর্মে ছিলেন না বাবর আজম। অবশেষে তিনি পদত্যাগ করেন।

করাচি: বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থতা। অধিনায়ক বাবর আজমের (Babar Azam) ব্যর্থতা। দলের তারকা ক্রিকেটারদের ফর্মে না থাকা। বোলারদের চূড়ান্ত ব্য়র্থতা। বিশ্বকাপ শেষে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বাবর। এবার নতুন কোচের নাম ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট দলের আসন্ন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের জন্য প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ হাফিজকে কোচ নিযুক্ত করা হয়েছে। এর আগে পাকিস্তান ক্রিকেট দলের টিম ডিরেক্টর নিয়োগ করা হয়েছিল হাফিজকে।

সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ড এই মুহূর্তে টিম ডিরেক্টর ও কোচের পদ দুটোই হাফিজকে দিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টেস্ট ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ক্রিকেট দল। সেই সফরেই কোচের হটসিটে বসবেন হাফিজ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Pakistan Cricket (@therealpcb)

গ্রুপ লিগে পাঁচ নম্বরে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করেছে পাকিস্তান । নিজে ব্যাট হাতেও ফর্মে ছিলেন না বাবর আজম। চাপ বাড়ছিল তাঁর ওপর। এবার নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন বাবর। পাকিস্তান ক্রিকেট দলের তিন ফর্ম্যাটেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন ডানহাতি এই ব্যাটার। ওয়ান ডে ক্রমতালিকায় শীর্ষে থেকে বিশ্বকাপ খেলতে নেমেছিল পাক শিবির। সেখান থেকে টুর্নামেন্টে শেষ চারের টিকিটই জোগার করতে পারেনি পাক শিবির। পাক সমর্থকদের মধ্যেই বাবরের অধিনায়কত্ব নিয়ে অশান্তি বাড়ছিল। অবশেষে তিন ফর্ম্যাটের দায়িত্ব থেকেই সরে দাঁড়ালেন তিনি।

অধিনায়কত্ব থেকে পদত্যাগ প্রসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়ায় বাবর লেখেন, ''তিন ফরম্যাটের ক্রিকেটে পাকিস্তানের নেতৃত্ব ছাড়ছি আমি। এই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল, কিন্তু আমার মনে হয় এটাই সঠিক সময়। নেতৃত্ব ছাড়লেও আমি পাকিস্তানের হয়ে তিন ফরম্যাটেই ক্রিকেট খেলব। নতুন অধিনায়ককে সব রকম সাহায্য করব। আমার সব অভিজ্ঞতা ভাগ করে নেব তাঁর সঙ্গে। ২০১৯ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আমাকে ফোন করা হয়। সেই ঘটনার কথা আমার স্পষ্ট মনে আছে। আমাকে এরপরই অধিনায় করা হয়। চার বছর ধরে আমি নেতৃত্ব দিয়েছি। মাঠে এবং মাঠের বাইরে অনেক ভাল এবং খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। সব সময় চেষ্টা করেছি ক্রিকেট বিশ্বে পাকিস্তানকে গর্বিত করতে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
ভারতের ৬০০তম টেস্টে বৃষ্টির ভ্রুকুটি, গলে গুরুত্বপূর্ণ ম্য়াচে আবহওয়ার পূর্বাভাসে অশনি সঙ্কেত
Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget