এক্সপ্লোর

IPL 2023 Purple Cap: ফাইনালে শিকার শূন্য, আইপিএলের পার্পল ক্যাপের মালিক তবুও শামিই

Mohammad Shami: গোটা মরসুমেই নতুন বল হাতে দুরন্ত পারফর্ম করেছেন মহম্মদ শামি। নতুন বলে এ বারের আইপিএলে তাঁর সংগ্রহ ১৭ উইকেট।

আমদাবাদ: আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাঁর পরিসংখ্য়ান ৩ ওভারে বিনা উইকেটে ২৯ রান। রুদ্ধশ্বাস ফাইনালে পরাজিত হয়েছে তাঁর দল গুজরাত টাইটান্স। তবে গোটা মরসুম জুড়ে মহম্মদ শামি (Mohammad Shami) বারংবার প্রমাণ করে দিয়েছেন কেন তাঁকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার হিসাবে গণ্য করা হয়। এ মরসুমের আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী হিসাবে তিনিই পার্পল ক্যাপ (IPL 2023 Purple Cap) জিতলেন।

মরসুমে মহম্মদ শামি ১৮.৬৪ গড় ও ৮.০৩ ইকোনমিতে মোট ২৮টি উইকেট নিয়েছেন। এর সুবাদেই শামি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হলেন। পরিসংখ্যানের বিচারে এটাই তাঁর কেরিয়ারের সেরা মরসুম। শামি মরসুমজুড়েই নতুন বল হাতে আগুন ঝরিয়েছেন। তাঁর আগুনে বোলিংয়ে ভর করে বারংবার শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম হয়েছে গুজরাত, যা তাঁদের সাফল্যের অন্যতম কারণ। ফাইনালে নতুন বল হাতে নিজের জাদু দেখাতে ব্য়র্থ হন শামি। একেই গুজরাতের পরাজয়ের অন্য়তম কারণ বলে মনে করছেন অনেকে।

শামির পর তালিকায় দ্বিতীয় স্থানে আরেক গুজরাত তারকা মোহিত শর্মা (Mohit Sharma)। তাঁর শেষ দুই বলেই চার ও ছয় হাঁকিয়ে সিএসকেকে টুর্নামেন্ট জেতান রবীন্দ্র জাডেজা। তবে এই দুই বল কোনভাবেই মোহিতের এবারের রূপকথার আইপিএল সফরের পরিচয় হতে পারে না। গত মরসুমে নেট বোলার থেকে ৩৪ বছর বয়সে আইপিএলের মঞ্চে ফিরেই মোহিত প্রমাণ করে দেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি। এমনকী ফাইনালেও তিন উইকেট নিয়ে তিনিই গুজরাতের সফলতম বোলার। অভিজ্ঞ এই ফাস্ট বোলার মরসুম শেষ করলেন ২৭টি উইকেট নিয়ে।

পার্পল ক্যাপ তালিকার প্রথম দুই স্থানের মতো তৃতীয় স্থানেও গুজরাত ফ্র্যাঞ্চাইজিরই তারকা বোলার রয়েছে। মোহিতের মতো তাঁর সতীর্থ রশিদ খানও ২৭টি উইকেটই নিয়েছেন। তবে মোহিতের ইকোনমি (৮.১৭) রশিদের (৮.২৩) থেকে কম হওয়ায় পার্পল ক্যাপ তালিকায় আফগান তারকার থেকে আগে রয়েছেন মোহিত। রশিদের পরে প্রথম পাঁচের বাকি দুইজন তাঁরই মতো লেগ স্পিনার। তালিকায় চারে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের পীযূষ চাওলা, আর পাঁচে গত বারের পার্পল ক্যাপজয়ী যুজবেন্দ্র চাহাল। 

চাওলার দখলে ১৬ ম্যাচে ২২ উইকেট রয়েছে, চাহাল ১৪ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে পার্পল ক্যাপ তালিকার প্রথম দশে থাকা একমাত্র কেকেআর তারকা বরুণ চক্রবর্তী। তিনি ১৪ ম্য়াচে ২০ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games: বক্সিংয়ে আসতে পারে ১০ সোনা, কমনওয়েলথ গেমসে আজ ভারতীয় অ্যাথলিটদের ম্যাচ কখন?
বক্সিংয়ে আসতে পারে ১০ সোনা, কমনওয়েলথ গেমসে আজ ভারতীয় অ্যাথলিটদের ম্যাচ কখন?
Commonwealth Games 2026: সাত মাস আগেই স্ট্রোক হয়ে মারা গিয়েছিলেন বাবা, জুডোয় সোনা জিতে ইতিহাস গড়লেন অস্মিতা
সাত মাস আগেই স্ট্রোক হয়ে মারা গিয়েছিলেন বাবা, জুডোয় সোনা জিতে ইতিহাস গড়লেন অস্মিতা
R Ashwin: ৪ বছর কোনও ওয়ান ডে ম্যাচ খেলেননি, বিশ্বকাপের ভারতীয় দলে রাখার পরামর্শ অশ্বিনের! জোর চর্চা
৪ বছর কোনও ওয়ান ডে ম্যাচ খেলেননি, বিশ্বকাপের ভারতীয় দলে রাখার পরামর্শ অশ্বিনের! জোর চর্চা
Commonwealth Games 2026: করছেন পিএইচডি, রয়েছে ৩ বছরের ছোট্ট ছেলে, কমনওয়েলথে ব্রোঞ্জ জিতে নজির সীমা কালিরামনার
করছেন পিএইচডি, রয়েছে ৩ বছরের ছোট্ট ছেলে, কমনওয়েলথে ব্রোঞ্জ জিতে নজির সীমা কালিরামনার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget