এক্সপ্লোর

Azharuddin Showcause Notice: হায়দরাবাদ ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে অপসারিত আজহার

ভারতের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি দুবাইয়ের একটি ক্রিকেট ক্লাবের সদস্য, অথচ সে কথা গোপন রেখেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানাননি।

হায়দরাবাদ: ফের খবরের শিরোনামে মহম্মদ আজহারউদ্দিন (Mohammed Azharuddin)। নিয়মভঙ্গের অভিযোগে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হল জাতীয় দলের প্রাক্তন অধিনায়ককে। শুধু প্রেসিডেন্ট পদ থেকে অপসারণই নয়, এপেক্স কাউন্সিল থেকে স্পষ্ট বলে দেওয়া হল যে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হায়দরাবাদ ক্রিকেট সংস্থায় আজহারউদ্দিনের সদস্যপদও খারিজ থাকবে।

ক্রিকেট কেরিয়ার হোক বা ক্রিকেট প্রশাসক পদে সেকেন্ড ইনিংস, বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। ক্রিকেট জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন বা প্রশাসক হিসেবেও বিতর্কে জেরবার মহম্মদ আজহারউদ্দিন। এবার হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতির পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হল। এইচসিএ-র সদস্যপদও কেড়ে নেওয়া নেওয়া হয়েছে। আজহারের বিরুদ্ধে অভিযোগ, তিনি বোর্ডের নিয়ম লঙ্ঘন করেছেন। তাঁকে শো-কজ নোটিশ পাঠিয়েছে এপেক্স কাউন্সিল।

কিন্তু ঠিক কী অভিযোগ আজহারের বিরুদ্ধে? ভারতের প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি দুবাইয়ের একটি ক্রিকেট ক্লাবের সদস্য, অথচ সে কথা গোপন রেখেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানাননি। বোর্ডের নিয়ম অনুযায়ী যা জানানো বাধ্যতামূলক। জানা গিয়েছে, ওই ক্লাবটি ভারতীয় বোর্ডের দ্বারা স্বীকৃত নয় এমন একটি ক্রিকেট লিগে অংশ নেয়। এর বাইরেও এইচসিএ-র ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

আজহারের বিরুদ্ধে তদন্ত হবে বলে জানিয়েছে এপেক্স কাউন্সিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আজহারকে নির্বাসিতই থাকতে হবে। যে শো-কজ নোটিশ আজহারকে পাঠানো হয়েছে, তাতে এপেক্স কাউন্সিল লিখেছে, ‘আপনার বিরুদ্ধে সদস্যরা যে অভিযোগুলো এনেছেন, তার ভিত্তিতেই গত ১০ জুন এপেক্স কাউন্সিলের বৈঠকে আপনাকে শো-কজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আপনার এইচসিএ-র সদস্যপদ খারিজ করা হচ্ছে।’ 

১৫ জুন চিঠিটি পাঠানো হয়েছে আজহারকে। এক সপ্তাহের মধ্যে চিঠির যথাযথ উত্তর না দিলে আজহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে এপেক্স কাউন্সিল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget