এক্সপ্লোর

ফর্মের নিরিখে বর্তমানে সেরা বোলার মহম্মদ সামি, বললেন ডেইল স্টেইন

ভারতীয় দলের পেস বোলিং অ্যাটাকের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন মহম্মদ সামি। ২০১৩-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। তারপর থেকে ভারতের বোলিং অ্যাটাকের ভরসা হয়ে উঠেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ভারত জয়ী হয়েছে।

নয়াদিল্লি:ভারতীয় দলের পেস বোলিং অ্যাটাকের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছেন মহম্মদ সামি। ২০১৩-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল তাঁর। তারপর থেকে ভারতের বোলিং অ্যাটাকের ভরসা হয়ে উঠেছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে ভারত জয়ী হয়েছে। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২১৩ রানে গুটিয়ে যায়। সামি নেন চার উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল মাত্র ১৫০ রান। বর্তমান ফর্মের নিরিখে সামিকেই সেরা বোলার আখ্যা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ডেইল স্টেইন। ট্যুইটারে অনুরাগীদের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা বলেছেন স্টেইন। এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেন, এই সময়ের সেরা বোলার তাঁর মতে কে। জবাবে স্টেইন বলেন, বর্তমান ফর্মের নিরিখে সামি। সামির বোলিং দক্ষতায় মুগ্ধ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কর। তিনি সামিকে শিকারের জন্য প্রস্তুত চিতাবাঘের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, ও যখন দৌড়ে আসে...তখন মনে হয় একটা চিতাবাঘ যেন শিকার করতে যাচ্ছে। প্রাক্তন ব্যাটিং কিংবদন্তী সামির দুই দিকে বল সুইংয়ের দক্ষতা সম্পর্কে  বলেছেন, ওর সিম পজিশন ও রিস্ট পজিশন খুব ভালো। শেষ মুহুর্তে একটা আঙুলের ছোট্ট একটা মোচড়ে বল বাইরের দিকে যায় আর তর্জনীর মোচড়ে বল ভেতরে আনে। এই দক্ষতা অনুশীলনের মাধ্যমে অর্জন করেছে। দুরন্ত ফর্মে রয়েছেন ২৯ বছরের সামি, চলতি মরশুমে সমস্ত ফরম্যাট মিলিয়ে তাঁর সংগ্রহ ৬৮ উইকেট। তাঁর থেকে চলতি বছরে বেশি উইকেট রয়েছে প্যাট কামিন্সের দখলে (৮৩)। দুরন্ত বোলিংয়ের জন্য আইসিসি-র টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে এগিয়ে এসেছেন সামি। ৭৯০ পয়েন্ট নিয়ে উঠে এসেছেন অষ্টম স্থান থেকে সপ্তম স্থানে। কপিল দেব (৮৭৭) ও জসপ্রিত বুমরাহ (৮৩২)-র পর ভারতীয় বোলার হিসেবে সবচেয়ে বেশি রেটিং পয়েন্ট পেলেন সামি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget