এক্সপ্লোর

দেশে ফিরেই বাড়ি না গিয়ে এয়ারপোর্ট থেকে সোজা প্রয়াত বাবার সমাধিতে শ্রদ্ধা জানাতে ছুটে গেলেন সিরাজ

এই তরুণ ফাস্ট বোলার ভারতীয় দলে জায়গা পেয়েই চমকে দিয়েছেন। কিন্তু তাঁর সাফল্যের মধ্যে মিশে আছে কান্নাও। তিনি নভেম্বরে অস্ট্রেলিয়া পৌঁছে জীবনের সবচেয়ে অসহনীয় দুঃসংবাদটা পান, বাবা আর নেই! টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু মন ভেঙে দেওয়া খবরটা তাঁকে জানিয়ে দিল, ফুসফুসের অসুখে ভুগে লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মেনেছেন ৫৩ বছরের বাবা মহম্মদ ঘাউস।

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ায় বিজয় পতাকা উড়িয়ে দলের সঙ্গে দেশে ফিরেই প্রয়াত বাবার সমাধিতে ছুটে গেলেন মহম্মদ সিরাজ। এই তরুণ ফাস্ট বোলার ভারতীয় দলে জায়গা পেয়েই চমকে দিয়েছেন। কিন্তু তাঁর সাফল্যের মধ্যে মিশে আছে কান্নাও। তিনি নভেম্বরে অস্ট্রেলিয়া পৌঁছে জীবনের সবচেয়ে অসহনীয় দুঃসংবাদটা পান, বাবা আর নেই! টেস্ট সিরিজের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু মন ভেঙে দেওয়া খবরটা তাঁকে জানিয়ে দিল, ফুসফুসের অসুখে ভুগে লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মেনেছেন ৫৩ বছরের বাবা মহম্মদ ঘাউস। সিরাজকে বিসিসিআই বলেছিল, চাইলে তিনি দেশে ফিরে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে থাকতের পারেন। কিন্তু সিরাজ ‘না’ বলে দেন। দেশের হয়ে অস্ট্রেলিয়ার মাঠে আগুন ঝরানো বোলিং করে প্রয়াত বাবার স্বপ্নপূরণের শপথ নেন মনে মনে। মাঠে নেমে প্রমাণ করে দেন, তাঁর সংকল্প কতটা নিখাদ, গভীর। ব্যাকআপ বোলার থেকে দলের বোলিং আক্রমণের সামনের সারির অস্ত্র হয়ে ওঠেন। প্রথম টেস্টে বেঞ্চে বসে থাকতে হলেও দ্বিতীয় টেস্টে দলে জায়গা পান চোট–আঘাতের জেরে গোটা সিরিজ থেকেই ছিটকে যাওয়া মহম্মদ সামির জায়গায়। সুযোগের সদ্ব্যবহার করায় ব্যর্থ হননি সিরাজ। জীবনের প্রথম টেস্টেই মেলবোর্নের মাঠে ৫ উইকেট তুলে নেন। ভারত ৮ উইকেটে জেতে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। তৃতীয় টেস্টে ২টি উইকেট পান। কিন্তু চতুর্থ টেস্টে আবার ঝলসে ওঠেন বল হাতে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে একটি, দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট তুলে নিয়ে ক্যাঙ্গারু-বাহিনীর শিরদাঁড়া ভেঙে দেন। গাব্বায় ৩২৮ রানের টার্গেট তাড়া করে পূজারা, শুভমন, ঋষভরা প্রাণপণ লড়াইয়ে ৩ উইকেটে যে জয় ছিনিয়ে আনে, তাতে সিরাজের অবদানও কম নয়। বুমরা, সামির মতো তারকা বোলারদের অভাব টের পেতে দেননি তিনি। শেষ পর্যন্ত এই সিরিজে ১৩ উইকেট নিয়ে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী হন ২৬ বছরের তরুণ। ভারতীয় ক্রিকেট মহলে তাঁর ভূয়সী প্রশংসা হলেও সিরাজের কিন্তু বাবাকে হারানোর যন্ত্রণা একটুও কমেনি, স্বাভাবিক ভাবেই। তাই ঘরে ফিরে দলের বাকিরা বিশ্রাম নিতে যে যার বাড়ি চলে গেলেও তিনি সামসাবাদে রাজীব গাঁধী আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকেই সোজা রওনা দেন খৈরতাবাদে, যেখানে চিরতরে শায়িত রয়েছেন তাঁর বাবা। জীবনে বাবার ভূমিকার উল্লেখ করে সিরাজ আগেই বলেছেন, তিনিই তাঁর শক্তির উত্স। সিরাজের কথায়, জীবনে আমার সবচেয়ে বড় সমর্থককে হারালাম। আমার ক্রিকেটকে কেরিয়ার হিসাবে বেছে নেওয়ায় ওঁরই সবচেয়ে বেশি সমর্থন ছিল। এটা আমার কাছে বিরাট ক্ষতি। এই পৃথিবীতে না থাকুন, আমার সঙ্গে সবসময়ই থাকবেন উনি। ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৪ টেস্টের সিরিজ শুরু হচ্ছে। প্রথম দুটি টেস্টে ভারতীয় দলে তাঁর নাম ঘোষিত হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Argentina Vs Spain: ইয়ামালদের শুভেচ্ছাবার্তা, ২০১০ এর স্মৃতি এখনও টাটকা নাদালের, কী বললেন টেনিস কিংবদন্তি?
ইয়ামালদের শুভেচ্ছাবার্তা, ২০১০ এর স্মৃতি এখনও টাটকা নাদালের, কী বললেন টেনিস কিংবদন্তি?
Spain Vs Argentina: মেসিকে কীভাবে আটকাবেন? খেলার আগেই ফাঁস করে দিলেন স্প্যানিশ কোচ
মেসিকে কীভাবে আটকাবেন? খেলার আগেই ফাঁস করে দিলেন স্প্যানিশ কোচ
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget