এক্সপ্লোর

Mohun Bagan Ratna: মোহনবাগান রত্ন পাচ্ছেন কিংবদন্তি গৌতম সরকার, সেরা সমর্থককেও পুরস্কৃত করবে সবুজ-মেরুন

Mohun Bagan Day: বর্ষসেরা ক্রিকেটার হিসাবে পুরস্কার পাচ্ছেন অর্ণব নন্দী। অ্যাথলেটিক্সে বর্ষসেরা হওয়া মোহর মুখোপাধ্যায় পাবেন ‘প্রণব বন্দ্যোপাধ্যায় পুরস্কার’। যুব বিভাগে বছরের সেরা ফুটবলার ইংসন সিংহ।

কলকাতা: মোহনবাগান (Mohun Bagan) রত্ন হচ্ছেন কিংবদন্তি ফুটবলার গৌতম সরকার (Gautam Sarkar)। যাঁকে বলা হতো ভারতের বেকেনবাওয়ার। এবার দু’দিন ধরে পালিত হবে ‘মোহনবাগান দিবস’। ২৯ ও ৩০ জুলাই। যেহেতু ২৯ জুলাই মহরম রয়েছে, তাই দুদিন ধরে চলবে অনুষ্ঠান। শনিবার মন্দারমণিতে মোহনবাগানের কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল।

এদিনের বৈঠক থেকে এবারের বিভিন্ন পুরস্কার প্রাপকের নামও ঘোষণা করা হয়েছে। চলতি বছর থেকে সেরা সমর্থকের পুরস্কারও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সবুজ মেরুন।

কার্যনির্বাহী কমিটির আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, সবুজ-মেরুনের সর্বোচ্চ সম্মান ‘মোহনবাগান রত্ন’ পাবেন কিংবদন্তি ফুটবলার গৌতম সরকার। ‘জীবনকৃতি সম্মান’ পাবেন সবুজ-মেরুনের প্রাক্তন ফুটবলার শ্যামল বন্দ্যোপাধ্যায়। বর্ষসেরা ফুটবলার হিসাবে ‘শিবদাস ভাদুড়ি পুরস্কার’ দেওয়া হবে গোলকিপার বিশাল কাইথকে। দিমিত্রি পেত্রাতোস বর্ষসেরা ফরওয়ার্ড হিসাবে পাবেন ‘সুভাষ ভৌমিক পুরস্কার’।

বর্ষসেরা ক্রিকেটার হিসাবে অরুণলাল পুরস্কার পাচ্ছেন অর্ণব নন্দী। অ্যাথলেটিক্সে বর্ষসেরা হওয়া মোহর মুখোপাধ্যায় পাবেন ‘প্রণব বন্দ্যোপাধ্যায় পুরস্কার’। যুব বিভাগে বছরের সেরা ফুটবলার ইংসন সিংহ। কলকাতা হকি লিগে প্রত্যাবর্তনেই সবুজ-মেরুনকে লিগ চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর নীতিশ নুপানে মনোনীত হয়েছেন হকির বর্ষসেরা ক্রীড়াবিদ হিসাবে। তিনি পাবেন হকি কিংবদন্তি কেশব দত্তের নামাঙ্কিত পুরস্কার। এছাড়া বর্ষসেরা ক্রীড়া কর্তা হিসাবে ‘অঞ্জন মিত্র পুরস্কার’ দেওয়া হবে ইউনাইটেড স্পোর্টসের কর্তা নবাব ভট্টাচার্যকে। বর্ষসেরা সাংবাদিক হিসাবে মতি নন্দী পুরস্কার পাচ্ছেন জয়ন্ত চক্রবর্তী। প্রয়াত সমর্থক উমাকান্ত পালোধির নামাঙ্কিত সেরা সমর্থকের পুরস্কার প্রথম বছর পাবেন শান্তি চক্রবর্তী এবং কমলেশ উপাধ্যায়।

এবার থেকে দুটো নতুন পুরস্কার চালু হতে চলেছে। বর্ষসেরা হকি প্লেয়ারের পুরস্কার দেওয়া হবে নীতেশ নিউপানেকে। বর্ষসেরা সমর্থককেও সম্মানিত করা হবে। প্রথম বছর সেই পুরস্কার পাবেন শান্তি চক্রবর্তী এবং কমলেশ উপাধ্যায়। পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে গান পরিবেশন করবেন লোপামুদ্রা মিত্র। শেষে পারফর্ম করবেন বাবুল সুপ্রিয়। ২০ জুলাই মোহনবাগানের প্রয়াত সচিবের জন্মদিনে তাঁর নামাঙ্কিত 'অঞ্জন মিত্র মিডিয়া সেন্টার'এর উদ্বোধন করবেন আইএম বিজয়ন।

‘মোহনবাগান রত্ন’ পাওয়ার কথা শুনে গৌতম সরকার বলেছেন, “মোহনবাগানের জার্সিতেই পেলের বিরুদ্ধে খেলেছিলাম। শুনেছি কসমস ক্লাবে পেলের সঙ্গে আমার বল দখলের লড়াইয়ের ছবি রাখা আছে। ওই দিনটার কথা কখনও ভুলতে পারব না। আর এই পুরস্কার তো অর্থ দিয়ে বিচার করা যায় না, এটা বিরাট সম্মান। মোহনবাগানকে ধন্যবাদ।”

আরও পড়ুন: বছর শেষে দক্ষিণ আফ্রিকার মাটিতে পরীক্ষা টিম ইন্ডিয়ার, প্রকাশিত হল পূর্ণাঙ্গ সূচি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget