News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

স্টুপিড! সৌরভকে অপমান করার অধিকার নেই শাস্ত্রীর, তোপ আজহারের

FOLLOW US: 
Share:
হায়দরাবাদ: ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে সেরা অধিনায়কের তালিকায় না রাখায় রবি শাস্ত্রীর তীব্র সমালোচনা করলেন মহম্মদ আজহারউদ্দিন। তিনি বলেছেন, ‘আমি হতবাক। রবি শাস্ত্রী বোকার মতো কথা বলেছেন। তিনি কি পরিসংখ্যান দেখতে পাচ্ছেন না? তিনি কী ভাবছেন তার কোনও গুরুত্ব নেই আমার কাছে। কিন্তু শাস্ত্রী যখন সেরা ভারতীয় অধিনায়কদের কথা বলছেন, তখন তাঁর পক্ষপাতদুষ্ট মনোভাবের মাধ্যমে ভারতীয় ক্রিকেটে যাঁদের সবচেয়ে বেশি অবদান রয়েছে তাঁদের অপমান মেনে নেওয়া যায় না।’ পরিসংখ্যান অনুযায়ী ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর অধিনায়কত্বে ভারত ২৭টি টেস্ট জিতেছে। দ্বিতীয় সফল অধিনায়ক সৌরভ। তিনি ভারতকে ২১টি টেস্ট জিতিয়েছেন। আজহার ও বিরাট কোহলি ১৪টি করে টেস্ট জিতেছেন। কিন্তু তারপরেও ভারতের সফলতম অধিনায়কের তালিকায় সৌরভকে রাখেননি শাস্ত্রী। তাঁর দাবি, ধোনির ধারেকাছে কেউ নেই। কপিল দেব, অজিত ওয়াডেকর ও টাইগার পতৌদি কিছুটা সফল। এছাড়া ভারতের কোনও অধিনায়কই সফলতমদের তালিকায় থাকার যোগ্য নন। শাস্ত্রীর এই মন্তব্যেরই তীব্র সমালোচনা করেছেন আজহার। ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০০০ সালে সারা জীবনের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হলেও, হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি পদের জন্য নির্বাচনে লড়াই করার ইচ্ছা প্রকাশ করেছেন আজহার। তাঁর দাবি, নির্বাসিত হলেও তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন।
Published at : 11 Jan 2017 05:12 PM (IST) Tags: Ravi Shastri India Sourav Ganguly

সম্পর্কিত ঘটনা

Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর

Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর

Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?

Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?

India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে

India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে

Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড

Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড

IND vs ENG: টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই

IND vs ENG: টানা নো বল, চূড়ান্ত খারাপ পারফরম্য়ান্স, নটিংহ্যামে বাদ পড়তে পারেন বিষ্ণোই

বড় খবর

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’

Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা

Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা

US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে

US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে