এক্সপ্লোর

ধোনি আমার মেন্টর, তবে আমাকেই যাবতীয় সমস্যা মেটাতে বলেন, জানালেন পন্থ

ভারতীয় দলে ধোনির উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল পন্থকে। তবে ধারাবাহিকতার অভাব, ক্রমাগত খারাপ পারফরম্যান্স এবং দায়সারা মানসিকতার জন্য তিনি জাতীয় দল থেকে বাদ পড়েন।

নয়াদিল্লি: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে নিজের মেন্টর বলে জানালেন তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, সবসময় সাহায্য করলেও, কোনওদিনই সমস্যার সম্পূর্ণ সমাধান করে দেন না ধোনি। তিনি বলেন, ‘নিজেই সমাধান করো।’ ভারতীয় দলে ধোনির উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল পন্থকে। তবে ধারাবাহিকতার অভাব, ক্রমাগত খারাপ পারফরম্যান্স এবং দায়সারা মানসিকতার জন্য তিনি জাতীয় দল থেকে বাদ পড়েন। টেস্টে উইকেটকিপার হিসেবে আছেন ঋদ্ধিমান সাহা। একদিনের আন্তর্জাতিক ও টি-২০ ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটকিপিংয়ের দায়িত্বও সামলাচ্ছেন কে এল রাহুল। তবে পন্থ জাতীয় দলে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী। আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে পন্থ বলেন, ‘মাঠে ও মাঠের বাইরে ধোনি আমার মেন্টর। আমি যে কোনও সমস্যা নিয়ে তাঁর দ্বারস্থ হতে পারি। কিন্তু তিনি কোনওদিনই আমাকে সম্পূর্ণ সমাধান বাতলে দেন না। কারণ, তিনি মনে করেন, তাঁর উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া ঠিক নয়। সেই কারণে সমস্যা সমাধানের কিছুটা উপায় বাতলে দিয়ে বাকিটা আমাকেই করে নিতে বলেন। তিনি আমার প্রিয় ব্যাটিং পার্টনার। যদিও তাঁর সঙ্গে ব্যাটিং করার সুযোগ খুব একটা পাই না। মাহি ভাই ক্রিজে থাকলে আর কোনও চিন্তা থাকে না। তাঁর মাথায় পরিকল্পনা থাকে। শুধু সেই অনুযায়ী কাজ করে গেলেই হয়।’ লকডাউনের জেরে ধোনি ও পন্থ দু’জনেই বাড়িতে বসে থাকতে বাধ্য হচ্ছেন। আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় ধোনির মাঠে ফেরা আরও পিছিয়ে গিয়েছে। তিনি টি-২০ বিশ্বকাপে খেলবেন কি না, সে বিষয়েও কিছু  জানা যায়নি।

সেরা শিরোনাম

Asish Nehra: ভারতীয় ক্রিকেট দলের কোচ হবেন? কলকাতায় এসে সৌরভের টিম ইন্ডিয়ার তারকা বললেন...
ভারতীয় ক্রিকেট দলের কোচ হবেন? কলকাতায় এসে সৌরভের টিম ইন্ডিয়ার তারকা বললেন...
Saurasish Lahiri: অভিযোগ তুলে নিয়েছেন সৌরাশিস, বিবৃতি সিএবির, 'ভুল তথ্য', ফের বোমা অফস্পিনারের
অভিযোগ তুলে নিয়েছেন সৌরাশিস, বিবৃতি সিএবির, 'ভুল তথ্য', ফের বোমা অফস্পিনারের
Ishan Kishan: দলীপ ট্রফির ফাইনালে বিধ্বংসী ঈশান, ডাবল সেঞ্চুরি করে ভাঙলেন যশস্বীর রেকর্ড
দলীপ ট্রফির ফাইনালে বিধ্বংসী ঈশান, ডাবল সেঞ্চুরি করে ভাঙলেন যশস্বীর রেকর্ড
Raina On Kohli: অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না
অকালে অবসর নিতে হয়েছিল কোহলির জন্য! বিস্ফোরক তথ্য ফাঁস করলেন রায়না

ভিডিও

Swasthya Bhavan: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! তালিকায় কোন কোন হাসপাতাল?
Suvendu Adhikari :
Nandigram- Rejinagar By Election 2026। ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচন
Supreme Court on TMC: বিলবোর্ড কাণ্ডে 'কালীঘাট তৃণমূল'-র আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত
Delhi Building Collapse: দিল্লির বিল্ডিং-বিপর্যয়,৭ পড়ুয়ার মৃত্যু! ঘটনায় গ্রেফতার PG বিল্ডিংয়ের মালিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget