এক্সপ্লোর

অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড, জল্পনা এড়িয়ে জবাব ধোনির

মুম্বই: অধিনায়কত্ব নিয়ে জল্পনার জবাব এড়ালেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি সাফ জানালেন, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। ধোনির অধিনায়কত্ব নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। টেস্ট দলের অধিনায়ত্ব ছাড়ার পর এখন তিনি শুধুমাত্র ভারতের একদিন ও টি-২০ দলের অধিনায়ক। বিভিন্ন মহলে টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির হাতেই তিন ফর্ম্যাটেরই নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার দাবি জোরাল হয়েছে। সম্প্রতি সদ্যপ্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রীও কোহলিকে তিন ধরনের ক্রিকেট দলের নেতা করার কথা বলেছেন। শাস্ত্রী বলেছেন, নেতৃত্বের দায় থেকে মুক্তি দিয়ে ধোনিকে খোলা মনে খেলাটা উপভোগ করতে দেওয়া হোক। জিম্বাবোয়ে সিরিজের জন্য খেলতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের শাস্ত্রীর এই মন্তব্য সম্পর্কে প্রশ্নের উত্তরে ক্যাপ্টেন কুল বললেন, আমি খেলাটা উপভোগ করতে পারছি না, এমনটা কিন্তু নয়।অধিনায়কত্বের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড। এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ভার আমার নয়। তিনি আরও বলেছেন, যতদিন ফিট থাকবেন, ততদিন খেলে যেতে চান। নিজের ক্রিকেট-কেরিয়ারের সম্পর্কে সাবধানী উত্তর দিলেও ভারতীয় দলের পরবর্তী কোচ কেমন হলে ভালো হয়, এই প্রশ্নের জবাবে অনেকটাই খোলামেলা মাহি। এ বিষয়ে ধোনির বক্তব্য,  হিন্দি বা ইংরেজিতে সড়গড় হওয়ার থেকেও  গুরুত্বপূর্ন হল যে, নতুন কোচের ভারতীয় সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকতে হবে৷ নতুন কোচের বিজ্ঞাপনে ভারতীয় সংস্কৃতি সম্পর্কে ধারণাকে বিসিসিআই অন্যতম মাপকাঠি হিসেবে ধরেছে। ধোনি বলেছেন, ভাষার দূরত্বটা খুব একটা বড় সমস্যা নয়। নতুন প্লেয়ারদের কাছেও ইংরেজিটা সমস্যা হয় না। হিন্দি জানাটা একটা মাপকাঠি হওয়া উচিত। তবে তা একমাত্র মাপকাঠি হওয়া উচিত নয়। কোচ হিসেবে সেরা লোককেই বেছে নেওয়া উচিত বলেও ধোনি মন্তব্য করেছেন। জিম্বাবোয়ে সফর কাগজে কলমে সহজ হলেও, ধোনি অবশ্য তা মানতে নারাজ৷ ধোনির দাবি, জিম্বাবোয়েতে সবসময় টস একটা ফ্যাক্টর হয়ে ওঠে৷ তাই লড়াইটা কঠিন৷ ধোনির আশা, জিম্বাবোয়ে সিরিজে একঝাঁক নতুন মুখের মধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারের সম্ভাবণা রয়েছে আগামি দিনে তারকা হয়ে ওঠার৷

সেরা শিরোনাম

Fifa World Cup 2026 : স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
স্পেনের কাছে ১-০ ব্যবধানে হার, বিশ্বকাপ থেকে ছিটকে গেল পর্তুগাল ; চোখে জল রোনাল্ডোর
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
India vs England: ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
ক্রিকেট ম্যাচের সম্প্রচারের সময়ে কন্ডোম, ডেটিং অ্য়াপের বিজ্ঞাপনে আপত্তি, চিঠি আইসিসিকে
Erling Haaland: বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড
বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়েছেন, ১০ বছর আগে ভারতের বিরুদ্ধেও খেলেছিলেন হালান্ড

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget