এক্সপ্লোর

২০২২-এর আইপিএলেও সিএসকে-র হয়ে খেলবেন ধোনি, আশা সিইও কাশী বিশ্বনাথনের

১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল।

চেন্নাই: অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি শুধু এ বছরই না, ২০২২ সালের আইপিএল পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন। এমনই আশা প্রকাশ করলেন সিএসকে-র চিফ এগজিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও, ধোনিকে নিয়ে তাঁরা একেবারেই চিন্তিত নন বলে জানিয়েছেন বিশ্বনাথন। ১৩ মাস মাঠের বাইরে ধোনি। গত বছর ইংল্যান্ডে বিশ্বকাপের সেমি-ফাইনালের পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তাঁকে আর ভারতীয় দলে দেখা যাবে কি না, সে বিষয়ে জল্পনার মধ্যেই এ বছরের মার্চে চেন্নাইয়ে আইপিএল-এর প্রস্তুতি শিবিরে যোগ দেন। কিন্তু করোনা সংক্রমণের জেরে ভেস্তে যায় শিবির। আইপিএল-ও পিছিয়ে গিয়েছে। ৩৯ বছরের ধোনি সংযুক্ত আরব আমিরশাহিতে হতে চলা আইপিএল-এ কেমন পারফরম্যান্স দেখান, সেটা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিএসকে-র সিইও বলেছেন, ‘আমরা ধোনিকে নিয়ে একেবারেই চিন্তিত না। আশা করি এ বছর এবং আগামী মরসুমে ও আমাদের হয়ে খেলবে। এমনকী, ২০২২ মরসুমেও হয়তো ওকে আমরা পাব। আমি শুধু সংবাদমাধ্যম থেকেই ওর বিষয়ে খবর পাচ্ছি। শুনেছি ও ঝাড়খণ্ডে ইন্ডোরে নেটে অনুশীলন করছে। তবে আমাদের অধিনায়ককে নিয়ে চিন্তা করতে হবে না। ওকে নিয়ে আমাদের আশঙ্কার কিছুই নেই। ও নিজের দায়িত্বের বিষয়ে ওয়াকিবহাল। ও নিজের এবং দলের খেয়াল রাখে।’ ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। এই প্রতিযোগিতার মাধ্যমেই ধোনির প্রত্যাবর্তন হবে। এখন তারই অপেক্ষায় মাহির অনুরাগীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget