এক্সপ্লোর

ডালমিয়ার মতোই কোহলিও আমাদের নায়ক, মত কপিলের

কলকাতা: ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে প্রয়াত বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়ার সঙ্গে তুলনা করলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। প্রথম জগমোহন ডালমিয়া স্মারক বক্তৃতা অনুষ্ঠানে কপিল বলেছেন, ‘আমরা তোমার (কোহলি) দিকে তাকিয়ে আছি। তুমি আমাদের নায়ক। অনেকটা জগমোহন ডালমিয়া যেভাবে মাঠের বাইরে নায়ক ছিলেন সেরকমই। তুমি অবস্থার বদল ঘটাতে পারো। ফিটনেসের ক্ষেত্রে সেটা তুমি করেছো। আমরা সবাই তোমার জন্য গর্বিত। সব অধিনায়কই নতুন কিছু নিয়ে আসে। তুমি ফিটনেসকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছো। আমরা ক্রিকেটার হিসেবে বলতে পারি, ভাল কাজ চালিয়ে যাও। তোমার নিজের উপর বিশ্বাস রাখার ক্ষমতা আছে, তুমি চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারো।’ ডালমিয়াকে গত ৫০ বছরে সব খেলার সেরা প্রশাসকের তকমা দিয়ে কপিল বলেছেন, ‘আগে আমরা বলতাম, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের ক্রিকেটারদের মতো বেতন কি পেতে পারি? এখন সেই অবস্থা বদলে গিয়েছে। ওরা বলে, ভারতের মতো বেতন পেতে পারি? এটা ডালমিয়ার জন্যই সম্ভব হয়েছে। দু’ধরনের নায়ক আছে। কেউ মাঠের ভিতরে, কেউ মাঠের বাইরে। ডালমিয়া না থাকলে আজ আমাদের সমস্যা হত। ক্রিকেটাররা ডালমিয়ার জন্যই আজ এই অবস্থায়।’ শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি থিলঙ্গা সুমথিপালা ডালমিয়ার কথা স্মরণ করে বলেছেন, ‘১৯৯৬ সালে বিশ্বকাপ জেতার পর লন্ডনে আইসিসি-র বার্ষিক বৈঠকে মুরলীধরনের সন্দেহজনক বোলিং অ্যাকশনের বিষয়টির নিষ্পত্তির দাবি জানিয়েছিলাম আমরা। ডালমিয়া আমাদের সাহায্য করেছিলেন।’

সেরা শিরোনাম

WTC Final: কলম্বো টেস্ট জয়ের সুযোগ হাতছাড়া, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে ভারতের এখন কী করণীয়?
কলম্বো টেস্ট জয়ের সুযোগ হাতছাড়া, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে ভারতের এখন কী করণীয়?
Indian Cricket Team: লঙ্কান সিরিজ়শেষেই কিউয়ি সফরের প্রস্তুতি শুরু, ভারতীয় তারকাকে কাউন্টি ক্রিকেট খেলাতে তৎপর বোর্ড
লঙ্কান সিরিজ়শেষেই কিউয়ি সফরের প্রস্তুতি শুরু, ভারতীয় তারকাকে কাউন্টি ক্রিকেট খেলাতে তৎপর বোর্ড
Gautam Gambhir: 'টেস্ট ক্রিকেটে চরিত্রের প্রয়োজন...', শ্রীলঙ্কা সফরশেষে প্রথমবার মুখ খুললেন ভারতীয় কোচ গম্ভীর
'টেস্ট ক্রিকেটে চরিত্রের প্রয়োজন...', শ্রীলঙ্কা সফরশেষে প্রথমবার মুখ খুললেন ভারতীয় কোচ গম্ভীর
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা

ভিডিও

Agnimitra Paul |
RG Kar Case: '৩ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করতে হবে CBI-SIT-কে,' R G কর মামলায় নির্দেশ হাইকোর্টের
Suvendu Adhikari | 'ছাত্র ভোট হবে, জিতবে ABVP', বিরোধীদলনেতার পাল্টা মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMCP News | TMCP-র প্রতিষ্ঠা দিবসেও তৃণমূল বনাম তৃণমূল ! | ABP Ananda LIVE
Abhishek Banerjee | হাইকোর্টে গিয়েও স্বস্তি মিলল না অভিষেকের, মিলল না অন্তর্বর্তী নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Weather Update Today: নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
Suvendu Adhikari: 'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari: 'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari On JU:
"এত সাহস ! আর্টস হস্টেলের দেওয়ালে কিষেণজিকে রেড স্যালুট দেবেন", যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari:
"কীসের আজাদি ভাই? কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন?", নজরুল মঞ্চ থেকে যাদবপুর প্রসঙ্গে কড়া বক্তব্য মুখ্যমন্ত্রীর
Embed widget