এক্সপ্লোর

আইপিএল থেকে বিদায় কলকাতার, ফাইনালে মুম্বই বনাম পুণে

বেঙ্গালুরু: বেঙ্গালুরুতেই শেষ টিম কলকাতার আইপিএলের অভিযান। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বইয়ের কাছে ৬ উইকেটে হারল নাইটরা। ফাইনালে পুণের মুখোমুখি মুম্বই।

বেঙ্গালুরুতে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ব্যাট করতে নেমে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন গম্ভীর-বাহিনী।

শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নাইটরা। এদিন ওপেনিং জুটি থেকে শুরু করে মিডল অর্ডার সবই ব্যর্থ হয় কলকাতার।

বেঙ্গালুরুর টার্নারের ফাঁদে ধরা পড়লেন একের পর এক মহারথীরা। তাড়াহুড়ো করে রান তুলতে গিয়ে একে একে ফিরলেন লিন-নারিন-গম্ভীর-উথাপ্পারা।

সবচেয়ে বেশি রান করেন সূর্যকুমার যাদব (৩১)। ইশাঙ্ক জাগ্গি করেন ২৮। বাকি আর কোনও ব্যাটসম্যানই বলার মতো অবদান রাখতে পারেনি। মোট সাত ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি।

কিং খানের অভিব্যক্তিই ম্যাচের ফলাফল বলে দিচ্ছে। ছবি সৌজন্য- বিসিসিআই-আইপিএল কিং খানের অভিব্যক্তিই ম্যাচের ফলাফল বলে দিচ্ছে। ছবি সৌজন্য- বিসিসিআই-আইপিএল

১৮.৫ ওভারেই ১০৭ রানেই শেষ হয়ে যায় কলকাতা নাইট রাইডার্সের ইনিংস। মুম্বইয়ের হয়ে সবচেয়ে সফল ছিলেন কর্ণ শর্মা (৪/১৬)। তিনটি উইকেট দখল করেন জশপ্রীত বুমরাহ, দুটি নেন জনসন এবং একটি উইকেট নেন মালিঙ্গা।

জবাবে, ব্যাট করতে নেমে সিমন্স ও পার্থিব পটেলকে হারায় মুম্বই। কিন্তু, হাল ধরেন ক্যাপ্টেন রোহিত। যোগ্য সঙ্গত ক্রুনাল পাণ্ড্যর। মূলত রোহিত-ক্রুনাল যুগলবন্দির হাত ধরেই অনায়াস জয় আসে মুম্বইয়ের।

মাত্র ১৪.৩ ওভারেই ৪ উইকেট খুইয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রোহিত-বাহিনী।

রবিবার আইপিএল ফাইনালে পুণের মুখোমুখি টিম মুম্বই।

এক নজরে দুই দল-

কলকাতা নাইট রাইডার্স: রবিন উথাপ্পা, ক্রিস লিন, গৌতম গম্ভীর (অধিনায়ক), ইশাঙ্ক জাগ্গি, সূর্যকুমার যাদব, পীযূষ চাওলা, সুনীল নারাইন, উমেশ যাদব, অঙ্কিত রাজপুত, নাথান কুল্টার-নাইল ও কলিন গ্র্যান্ডহোম।

মুম্বই ইন্ডিয়ান্স: লেন্ডল সিমন্স, পার্থিব পটেল, রোহিত শর্মা(অধিনায়ক), অম্বাতি রায়াডু, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ড্য, ক্রুনাল পাণ্ড্য, মিচেল জনসন, কর্ণ শর্মা, জশপ্রীত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget