এক্সপ্লোর

ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১০২ রানে হারল কলকাতা নাইট রাইডার্স

কলকাতা: ঘরের মাঠে বিপুল জনসমর্থনের সামনে বিশ্রীভাবে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারের মুখ দেখতে হল কলকাতা নাইট রাইডার্সকে।

এদিন রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বইয়ের রাখা ২১১ রানের বিশাল টার্গেটের সামনে মাত্র ১০৮ রানেই অল-আউট হয়ে গেল দীনেশ কার্তিকের নেতৃত্বাধীন নাইট রাইডার্স। বড় রান তাড়া করার ক্ষেত্রে শুরুটা ভাল হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু, হয় ঠিক উল্টোটা। প্রথম ওভার থেকেই উইকেট পড়তে শুরু করায় চাপে পড়ে যায় হোম টিম।

কোনও ব্যাটসম্যান এদিন কার্যত দাঁড়াতে পারেননি। দলের পক্ষে সর্বাধিক স্কোর ক্রিস লিন ও নীতীশ রানার। দুজনই ২১ রান করেন। এর থেকই স্পষ্ট, এদিন নাইট শিবিরের ব্যাটিং একেবারে ধরাশায়ী হয়েছে।  মাত্র ১৮.১ ওভারেই শেষ হয়ে যায় কেকেআর-এর ইনিংস। অন্যদিকে, মুম্বইয়ের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন পাণ্ড্য ভাইয়েরা। হার্দিক ও ক্রুনাল দুজনই যথাক্রমে ১৬ ও ১২ রানের বিনিময়ে দুটি করে উইকেট দখল করেন।

এর আগে, টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্সের সামনে ২১১ রানের টার্গেট দিল মুম্বই ইন্ডিয়ান্স। ২১ বলে ৬২ রানের ঝোড়ো ইনিংস খেললেন ঈশান কিষাণ। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও ৬টি ছক্কা। অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব ৩৬ রান করে করেন। বেন কাটিং ২৪ ও হার্দিক পাণ্ড্য ১৯ রান করেন। ৬ উইকেটে ২১০ রান করে মুম্বই। পীযূষ চাওলা ৪৮ রান দিয়ে ৩ উইকেট নেন।

ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১০২ রানে হারল কলকাতা নাইট রাইডার্স ছবি সৌজন্যে ট্যুইটার

আজ ইডেনে আইপিএল-এ পয়েন্ট তালিকার চার ও পাঁচ নম্বর দলের লড়াই। রবিবার ওয়াংখেড়েতে মুম্বইয়ের কাছে ১৩ রানে হেরে গিয়েছিল কেকেআর। ফলে আজ দীনেশ কার্তিকের দলের বদলা নেওয়ার লড়াই। এই ম্যাচ যে দল জিতবে, তারা প্লে-অফে যাওয়ার দিকে অনেকটা এগিয়ে যাবে। মুম্বই বড় রান করে কেকেআর-কে চাপে ফেলে দিল।

এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক কার্তিক। তাঁর এই সিদ্ধান্ত ব্যুমেরাং হেয় গেল। আজ কেকেআর দলে দু’টি বদল হয়। চোট পাওয়া শুভমান গিলের বদলে দলে আসেন রিঙ্কু সিংহ এবং মিচেল জনসনের বদলে দলে আসেন টম কুরান। মুম্বই দলে কোনও বদল হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget