এক্সপ্লোর

IND vs WI: সিরিজ হারের আশঙ্কা, আজ ডু অর ডাই ম্যাচ হার্দিকদের, কখন, কোথায় দেখবেন তৃতীয় টি-টোয়েন্টি?

India vs West Indies: টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটো ম্য়াচেই পরপর হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে। আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হারলে সিরিজই খোয়াতে হবে হার্দিকদের।

গায়ানা: শেষ পাঁচটি সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচের মধ্যে তিনটি ম্যাচে হার। বিশ্বকাপের আগ ভারতীয় দলের এই হাল কিন্তু কপালে ভাঁজ ফেলতেই পারে কোচ ও টিম ম্যানেজমেন্টের। ওয়ান ডে সিরিজের একটি ম্যাচে হারতে হয়েছিল। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটো ম্য়াচেই পরপর হারের মুখ দেখতে হয়েছে ভারতীয় দলকে। আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ হারলে সিরিজই খোয়াতে হবে হার্দিকদের।

কাদের ম্যাচ?

আজ ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় তৃতীয় টি-টোয়েন্টি

প্রোভিডেন্স স্টেডিয়াম, গায়ানা

কখন শুরু ম্যাচ

টস ভারতীয় সময় রাত ৭.৩০টায়, ম্যাচ শুরু রাত ৮টায়      

কোথায় দেখবেন ম্যাচ

টিভিতে ম্যাচের সরাসরি সম্প্রচার ডিডি স্পোর্টসে              

অনলাইন স্ট্রিমিং

জিও সিনেমা মোবাইল অ্যাপে ও ফ্যানকোড অ্যাপে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার

২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ। আর সেই বছরই শেষবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে হারতে হয়েছিল ভারতীয় দলকে। ৭ বছর পর ফের একবার সিরিজ হারের সামনে দাঁড়িয়ে ভারতীয় দল। দলের ব্যাটিং অর্ডারের ব্যর্থতাই মূলত আগের ২ ম্যাচে হারের কারণ হিসেবে দেখা গিয়েছিল। ঈশান কিষাণ, শুভমন গিল, সূর্যকুমার যাদবের মত টপ অর্ডারের ব্যাটাররা রান পাননি। সঞ্জু স্যামসন ২ ম্য়াচেই সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি কুলদীপ যাদব। তৃতীয় ম্যাচেও তাঁকে পাওয়া যাবে কি না তা এখনও নিশ্চিত নয়। আগে ম্যাচে মুকেশ কুমার অনেক রান খরচ করেছিলেন। সেক্ষেত্রে এমনটা হতেই পারে যে তাঁর বদলে তৃতীয় টি-টোয়েন্টিতে আবেশ খান ও উমরান মালিকের মধ্য়ে একজনকে খেলানো হতে পারে প্রথম একাদশে।

দ্বিতীয় টি-টোয়েন্টি হারের পর নিজের দলের ব্য়াটারদেরই দুষেছিলেন অধিনায়ক হার্দিক পাণ্ড্য। তিনি বলেছেন, ‘আমাদের ব্যাটিং পারফরম্যান্স মোটেই সন্তোষজনক ছিল না। পিচ মন্থর ছিল আর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছি। ১৬০-এর বেশি রান তোলার মতো ব্যাটিং করিনি।’

নিকোলাস পুরানের আগ্রাসী ব্যাটিং যে তাঁর পরিকল্পনাকে ধাক্কা দিয়েছিল, জানিয়েছিলেন হার্দিক। বলেছেন, ‘পুরান যেভাবে ব্যাট করছিল তাতে স্পিনারদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা যাচ্ছিল না। ওর বিরুদ্ধে বল বাইরের দিকে নিয়ে যাওয়া হোক বা ভেতরে ঢোকানো হোক, কিছুতেই আটকানো যাচ্ছিল না। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২/২ হয়ে যাওয়ার পরেও যেভাবে ব্যাটিং করেছে ও, অভাবনীয়।’ 

সেরা শিরোনাম

AUS vs BAN: প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget