এক্সপ্লোর

IND vs WI: ছেলে টেস্ট দলে ডাক পেয়েছে শুনে কেঁদেই ফেলেছিলেন যশস্বীর বাবা

Yashasvi Jaiswal: আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন। ঘরোয়া ক্রিকেটেও গত ২ বছরে ভারতের অন্যতম ধারাবাহিক ব্যাটার। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও সুযোগ পেয়েছিলেন।

মুম্বই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে সুযোগ পেয়েছিলেন। ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ড উড়ে গিয়েছিলেন। ড্রেসিংরুম ভাগ করেছিলেন রোহিত (Rohit Sharma), বিরাট (Virat Kohli), রাহানের (Ajinkya Rahane) মত অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে। তবে এবার সরাসরি টেস্ট দলেই সুযোগ পেয়েছেন যশস্বী জয়সওয়াল। আর ছেলের সাফল্যের দিনে কেঁদেই ফেলেছিলেন জয়সওয়ালের বাবা। এক সাক্ষাৎকারে মুম্বইয়ের বাঁহাতি ওপেনার জানিয়েছেন, ''আমার বাবা যখন জানতে পারেন যে আমি টেস্টের জাতীয় দলে সুযোগ পেয়েছি, তখন তিনি কাঁদতে শুরু করে দিয়েছিলেন। আমি নিজেও উত্তেজিত ভীষণভাবে। কিন্তু একই সঙ্গে আমি সেখানে গিয়ে যদি সুযোগ পাই, তবে পারফর্ম করে প্রমাণ করতে চাই নিজেকে। যতক্ষণ না নাম আসছে, ততক্ষণ পর্যন্ত একটা মিশ্র অনুভূতি হচ্ছিল। শেষ পর্যন্ত সুযোগ পেয়ে খুব ভাল লাগছে। স্বপ্ন পূরণের মুহূর্ত বলা যেতে পারে।''

প্রস্তুতি কেমন চলছে? জয়সওয়াল বলছেন, ''আমার প্রস্তুতি খুবই ভাল চলছে। এই সময়ের মধ্যে অনেক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি। তাঁদের থেকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শও পেয়েছি। নিজের লক্ষ্যে স্থির থাকতে চাই।'' 

খুব তাড়াতাড়ি বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে গিয়ে নিজের ফিটনেস চর্চা শুরু করবেন যশস্বী। আসন্ন ক্যারিবিয়ান সফরে টেস্ট দলে চেতেশ্বর পূজারাকে বাদ দেওয়া হয়েছে। খুব সম্ভবত পূজারার পরিবর্তেই তিন নম্বর পজিশনে একাদশে সুযোগ চলে আসতে পারে যশস্বীর। 

ক্ষুব্ধ গাওস্কর

 ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেও এইভাবে বারবার জাতীয় দল থেকে কেন তাঁকে দূরে সরিয়ে রাখা হচ্ছে, তার কোনও উত্তর নেই কারও কাছে। এবার সরফরাজের পাশে দাঁড়ালেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। এমনকী নির্বাচকদের একহাত নিয়ে বিসিসিআইকে (BCCI) এক পরামর্শও দিলেন তিনি। ক্ষুব্ধ হয়ে কিংবদন্তি এই প্রাক্তন ভারতীয় ওপেনার বিসিসিআইকে রঞ্জি ট্রফি উঠিয়ে দেওয়ার কথা বলেছেন। গাওস্কর মনে করেন যে শুধুমাত্র আইপিএলে পারফরম্যান্সের ওপর নির্ভর করেই জাতীয় দলে প্লেয়ারদের নেওয়া হচ্ছে, আর সেক্ষেত্রে ঘরোয়া ক্রিকেট উঠিয়ে দেওয়া হোক।

এক সাক্ষাৎকারে গাওস্কর বলেন, ''সরফরাজ রঞ্জি ট্রফিতে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। শেষ তিন মরসুমে ১০০-র ওপর গড়ে রান করেছে ও। আর কী দরকার সরফরাজকে নিজেকে প্রমাণের জন্য। একাদশে নাই জায়গা হতে পারে। অন্তত টেস্ট দলে তো সুযোগ পেতে পারত ও। যদি সরফরাজের মত প্লেয়ারকে সুযোগ না দেওয়া হয়, তবে রঞ্জি ট্রফির মত টুর্নামেন্টে চালু রাখার কোনও মানেই হয় না। রঞ্জি বা অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টের তুলনায় আইপিএলকেই প্রাধান্য দেওয়া হচ্ছে বেশি করে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget