এক্সপ্লোর

চাপ তৈরি করাই আমার দায়িত্ব ছিল, সেটা করতে পেরেছি: অমিত মিশ্র

কিংস্টন: অ্যান্টিগায় প্রথম টেস্টে দু ইনিংস মিলিয়ে লেগ স্পিনার অমিত মিশ্র পেয়েছেন ৩ উইকেট। একইসঙ্গে ব্যাট হাতে করেছেন ৫৩ রান। কোনওভাবেই খারাপ পারফরম্যান্স বলা যাবে না। তবে বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিনের অসামান্য পারফরম্যান্সের জেরে অমিত আড়ালেই থেকে গিয়েছেন। যদিও তাতে তিনি অখুশি নন। এই লেগ স্পিনারের বক্তব্য, বিপক্ষের ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করার দায়িত্ব ছিল তাঁর উপর। সেই দায়িত্ব তিনি ভালভাবেই পালন করতে পেরেছেন। এতে তিনি খুশি। অ্যান্টিগা টেস্টে প্রথম একাদশে সুযোগ পাওয়া নিয়ে বাঁ হাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সঙ্গে লড়াইয়ে ছিলেন অমিত। শেষপর্যন্ত তিনিই সুযোগ পান। টিম ম্যানেজমেন্টের আস্থার যোগ্য মর্যাদা দিয়েছেন অমিত। হাফ সেঞ্চুরি করার পরে ক্যারিবিয়ান টেল এন্ডারদের আউট করেছেন এই স্পিনার। তাঁর মতে, টেল এন্ডারদের আউট করা অনেক সময়ই কঠিন হয়ে যায়। এ বিষয়ে ড্রেসিংরুমে আলোচনা হয়েছিল। তাঁরা ঠিক করেছিলেন, আক্রমণাত্মক বোলিং করে দ্রুত টেল এন্ডারদের ফিরিয়ে দেবেন। সেই পরিকল্পনা সফল। অমিত নিজের পারফরম্যান্স নিয়ে বলেছেন, ‘আমরা সবাই ভাল বল করার চেষ্টা করি। আমিও সেটাই করেছি। উইকেট পাওয়ার বিষয়টি আমার হাতে নেই। বোলিংয়েও পার্টনারশিপ গড়ে ওঠে। তখন দু দিক থেকেই চাপ তৈরি করতে হয়। তাই আমি একদিক থেকে চাপ তৈরি করছিলাম আর অন্যরা উইকেট নিচ্ছিল। প্রথম ইনিংসে ফাস্ট বোলাররা উইকেট পেয়েছে। দ্বিতীয় ইনিংসে আবার অশ্বিন উইকেট পেয়েছে। আশা করা যায় পরের ম্যাচে আমিও বেশি উইকেট পাব।’ বোলিংয়ের মতো ব্যাটিংয়েও অশ্বিনের সঙ্গে অমিতের পার্টনারশিপ সফল। তাঁদের জুটিতে ৫১ রান ওঠে। এর ফলে ভারতীয় দলের রান ৫৫০ পেরিয়ে যায় এবং ক্যারিবিয়ানদের উপর চাপ বাড়ে। অমিতের মতে, দলগত পারফরম্যান্সেই এই জয় এসেছে। প্রথম টেস্ট জিতে দলের মনোবল তুঙ্গে। তাঁরা সিরিজের বাকি তিনটি টেস্টেও ভাল পারফরম্যান্স করতে চান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?

ভিডিও

Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget