এক্সপ্লোর

‘টেস্ট ওপেনারদের স্পেশ্যালিস্ট হতে হয়’, রোহিতকে নিয়ে সংশয়ে মোঙ্গিয়া

রোহিতও কি পারবেন? সংশয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নয়ন মোঙ্গিয়া।

নয়াদিল্লি: সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণের মতো ক্রিকেটাররা মনে করছেন, রোহিত শর্মা নতুন দায়িত্বে সফল হবেন। ওয়ান ডে ক্রিকেটের মতো টেস্টেও সফল হবেন রোহিত শর্মা, আশাবাদী সৌরভ-লক্ষ্মণরা। কেএল রাহুলের পরিবর্তে রোহিত শর্মাকে সুযোগ দেওয়ার পর আশাবাদী খোদ নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ। লোয়ার মিডল অর্ডার নয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিতের মতো প্রতিভাবান ব্যাটসম্যানকে একেবারে ওপরে ব্যাট করানোর পথে হাঁটতে চলেছে ভারতীয় ম্যানেজমেন্ট। অতীতে এই পরীক্ষায় সফল হয়েছিলেন বীরেন্দ্র সহবাগ। রোহিতও কি পারবেন? সংশয়ে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নয়ন মোঙ্গিয়া।

তাঁর মতে উইকেটকিপিংয়ের মতো টেস্টে ওপেন করার জন্যও স্পেশ্যালিস্ট হতে হয়। প্রয়োজন হয় বিশেষ ধরণের মানসিকতার। সবাই এই কাজে সাফল্য পায় না। রোহিত ওয়ান ডে-র মতো টেস্টেও সফল হবেন- এমনটা আশা রাখছেন না নয়ন। তাঁর সাফ কথা, “কিপিংয়ের মতো ওপেনিং করতে হলেও স্পেশ্যালিস্ট হতে হয়। নির্ধারিত ওভারের ক্রিকেটে রোহিত ওপেন করে। তবে টেস্ট ক্রিকেটে ওপেন করার জন্য প্রয়োজন অন্যরকম মানসিকতার।” একইসঙ্গে রোহিতকে তাঁর পরামর্শ, “নিজের শক্তির ওপর ভরসা রাখাই ভাল। পরিবর্তন আনলে তা নির্ধারিত ওভারের ক্রিকেটে প্রভাব ফেলতে পারে।”

এখানেই শেষ নয়, তরুণরা কেন এখনও সেভাবে সুযোগ পাচ্ছে না তা নিয়েও নির্বাচকদের একহাত নেন তিনি। যারা ওপেনার হিসেবে এক একটা মরশুমে ৮০০-১০০০ রান করছে, তাঁদের কেন সুযোগ দেওয়া হচ্ছে না, প্রশ্ন নয়ন মোঙ্গিয়ার। (প্রিয়াঙ্ক) পাঞ্চাল- (অভিমুন্য) ঈশ্বরণের মতো ওপেনাররা ঘরোয়া ক্রিকেটে গড়ে ৫০ থেকে ৬০ রান করছে। তাঁরা কবে সুযোগ পাবে? প্রশ্ন প্রাক্তন উইকেট কিপারের।

প্রসঙ্গত, রোহিত শর্মা এখনও পর্যন্ত ২৭টি টেস্ট খেলে দেড় হাজারের ওপর রান করেছেন। গড় ৩৯.৬২। ৩টি শতরান সহ ১০টি পঞ্চাশ রয়েছে তাঁর। অন্যদিকে ৩৬টি ম্যাচে ৬০ ইনিংসে রাহুলের সংগ্রহ ২০০৬ রান। ৫টি শতরান থাকলেও এই মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ইনিংস ছাড়া সবেতেই ব্যর্থ হয়েছেন তিনি। এই পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিতকে সুযোদ দিয়ে দলের ওপেনিং কম্বিনেশন আরও একবার পরীক্ষানিরীক্ষা করে নিতে চলেছে ভারত।

সেরা শিরোনাম

IPL 2027: এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
এই তারকা ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে রাজস্থান রয়্যালস? এবার খেলবেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে?
RCB: পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
পরপর দুবারের আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি কাদের ধরে রাখবে? ছেড়ে দেওয়া হতে পারে কাদের?
Syed Mushtaq Ali T20: কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
কলকাতায় টি-২০ যুদ্ধে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক, তারকাখচিত দল নিয়ে আসছে মুম্বই
Indian Squad: দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?
দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ফর্ম্যাটের জন্য ঘোষিত ভারতীয় ক্রিকেট দল, বাংলা থেকে সুযোগ পেলেন কে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget