এক্সপ্লোর

ইনিংস ডিক্লেয়ার ইংল্যান্ডের, জয়ের জন্য ভারতের লক্ষ্য ৪৬৪ রান, শুরুতেই তিন উইকেট হারাল ভারত

লন্ডন: #৮ উইকেটে ৪২৩ রানে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করল ইংল্যান্ড। ভারতের জয়ের জন্য প্রয়োজন ৪৬৪ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই  পরপর উইকেট হারিয়ে খাদের কিনারায়  ভারত। তিন উইকেট পড়ল ভারতের। দলের ১ রানে জেমস অ্যান্ডারসনের শিকার হন শিখর ধবন। ব্যক্তিগত ১ রানে আউট হন তিনি। এরপর দলের খাতায় আর এক রান যোগ হওয়ার পরই আরও দুটি উইকেট পড়ে। আউট হন চেতেশ্বর পূজারা (০) এবং বিরাট কোহলি (০)। পূজারা আউট হন অ্যান্ডারসনের বলে। আর কোহলিকে আউট করেন স্টুয়ার্ট ব্রড। দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ৫৮। ক্রিজে লোকেশ রাহুল (৪৬) ও অজিঙ্কা রাহানে (১০)। জয়ের জন্য এখনও দরকার ৪০৬ রান। #৩৫৮ রানে পড়ল ছয় উইকেট। জাদেজার বলে আউট বাটলার। # ৩৫৫ রানে পঞ্চম উইকেটের পতন ইংল্যান্ডের।মহম্মদ সামির বলে ১৮ রান করে আউট বেয়ারস্টো।   ভারতের থেকে ইংল্যান্ড এগিয়ে ৩৯৫ রানে। #পর পর দুই বলে দুই উইকেট নিলেন ভারতের হয়ে অভিষেক হওয়া হনুমা বিহারীর। ইংল্যান্ডের ইনিংস যখন কুক ও রুটের সেঞ্চুরি ইনিংসের দৌলতে তরতরিয়ে এগিয়ে চলেছে, তখন বল করতে এসে আঘাত হানলেন হনুমা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৯৫ তম ওভারে হনুমার প্রথম বলেই সুইপ করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে আউট হলেন জো রুট। তিনি করেন ১২৫ রান। এর পরের বলেই আউট করেন কুককে। ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটরক্ষক ঋষভ পন্তের দস্তানায়। কেরিয়ারের শেষ ইনিংসে ১৪৭ রান করেন কুক।  পরপর দুটি বলে দুই শতরানকারী ব্যাটসম্যানকে ফেরালেন হনুমা। ৩২১ রানের মাথায় ইংল্যান্ডের তৃতীয় ও চতুর্থ উইকেটের পতন হয়। ততক্ষণে ইংল্যান্ডের লিড পৌঁছেছে ৩৬১ রানে। ওভাল টেস্টে বড়রানের লিড নেওয়ার পথে ইংল্যান্ড। গতকালের ২ উইকেটে ১১৪ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেন ইংল্যান্ডের দুই অপরাজিত ব্যাটসম্যান অ্যালেস্টার কুক (৪৬) এবং অধিনায়ক জো রুট (২৯)। শুরুতেই নিজের কেরিয়ারের শেষ টেস্টের শেষ ইনিংসেও হাফসেঞ্চুরি পূর্ণ করেন কুক। প্রথম ইনিংসে ৭১ রান করেছিলেন তিনি।এটি তাঁর কেরিয়ারের ৪২ তম অর্ধশতক।  কুকের পর রুটও হাফসেঞ্চুরি পূর্ণ করেন। ইংল্যান্ডের রান ২০০ ছাড়িয়ে যায়। এরপর কুক জীবনের শেষ টেস্টের শেষ ইনিংসে সেঞ্চুরি করে বিরল কৃতিত্বের অধিকারী হলেন।২০০-র বেশি বল খেলে শতরান পূর্ণ করেন তিনি। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে কেরিয়ারের প্রথম ও শেষ টেস্টে সেঞ্চুরির মালিক হলেন তিনি। ইংল্যান্ডের লিড ২৭০ ছাড়িয়েছে। হাতে রয়েছে এখনও আট উইকেট।

সেরা শিরোনাম

Mohammed Shami: রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
রোহিত-কোহলিদের বিশ্বকাপ ফাইনালে হারের পর উঠেছিল সমালোচনার ঝড়, এই প্রথম মুখ খুললেন শামি
Sourav Ganguly Biopic: অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
অষ্টমীর কলকাতায় চমক! সৌরভের সঙ্গে দুর্গাঠাকুর দেখতে বেরবেন বায়োপিকের 'দাদা' রাজকুমার
Sunil Gavaskar: 'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
'স্টাম্প ছেড়ে ব্য়াটারকে আক্রমণ করছে', ক্যারিবিয়ান পেসারের ওপর ক্ষুব্ধ গাওস্কর
IND vs WI: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ভারত, চোটে অনিশ্চিত ফাস্টবোলার

ভিডিও

Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget