এক্সপ্লোর

মাঝের ওভারগুলিতে আরও বেশি রান দরকার, বললেন কোহলি

মাউন্ট মাউনগানুই: মাঝের ওভারগুলিতে কিছু দ্রুত রান দরকার। বিশ্বকাপে আগে এই বিষয়টি নিয়ে কাজ করতে হবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে জয়ের পর এ কথা বলেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। একইসঙ্গে দ্বিতীয় একদিনের ম্যাচে দলের সার্বিক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন। এই ম্যাচে ৯০ রানে জিতে ভারত সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত ৪ উইকেটে ৩২৪ রানের বিশাল স্কোর খাড়া করে। জবাবে ব্যাট করতে নেমে ৪০.২ ওভারে ২৩৪ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। কোহলি বলেছেন, আরও একবার যথার্থ পারফর্ম করল দল। আমাদের ব্যাটিংয়ে পর্যাপ্ত ভারসাম্য রয়েছে। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের কথা মাথায় রাখলে কোনও স্কোরই পর্যান্ত নয়। কিন্তু সার্বিকভাবে ভারসাম্যমুলক পারফর্ম্যান্সটা খুবই ভালো ব্যাপার। রোহিত শর্মা ও শিখর ধবন যখন খেলছিলেন, তখন মনে হচ্ছিল যে ভারত সাড়ে তিনশ রানের গণ্ডি ছাড়িয়ে যাবে। কিন্তু মাঝের ওভারগুলিতে অতিরিক্ত রান করতে পারেনি ভারত। এর একটা কারণ, সম্ভবত কোহলির আউট হয়ে যাওয়া। কোহলি বলেছেন, জলপানের বিরতির পর আমি ৩৪ থেকে ৪০ ওভারে একটু বেশি আক্রমণাত্মক খেলার চেষ্টা করি, যাতে স্কোরটা ৩৪০-৩৫০ রানে পৌঁছে যায়। আমি আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যানের একটু সময় প্রয়োজন ছিল। বিশ্বকাপ এগিয়ে আসছে। তাই এই ব্যাপারটি নিয়ে ভেবে দেখতে হবে। আরও ১৫-২০ রান হলে ভালো হত। তবে একটা বড় রান করতে পারায় খুশি। এদিনও দলের দুই স্পিনার কুলদীপ যাদব (৪৫ রানে ৪) ও যজুবেন্দ্র চাহল (৫২ রানে ২) মোট ছয়টি উইকেট নিয়েছেন। কোহলি বলেছেন, ওদের মনোভাবটা দলের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোহলি বলেছেন, ওরা সব সময়ই বোলিং করে উইকেট নিতে প্রস্তুত। এটা খুবই গুরুত্বপূর্ণ। ওরা ওদের কোটায় ৪০ রান দিয়ে কোনও উইকেট না পেলে খুশি হয় না। বরং ৬০ রান দিয়েও আরও বেশি উইকেট নিতে রাজি। এই মনোভাবটাই গুরুত্বপূর্ণ। এদিন ৯৬ বলে ৮৭ রান করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন রোহিত শর্মা। এদিনের হারে স্বাভাবিকভাবেই হতাশ নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি বলেছেন, তাঁর হতাশা হারের তুলনায় অনেক বেশি যেভাবে তাঁরা হেরেছেন তা নিয়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Inter Miami: বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
Virat Kohli-KL Rahul: 'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের
'বিরাটের থেকে রাহুল কোনও অংশে কম নন', বার্তা প্রাক্তন ভারতীয় ওপেনারের

ভিডিও

TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:
Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget