এক্সপ্লোর

World Championships: আগামী বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাবই পাখির চোখ নীরজের

নীরজ চোপড়াকে নিয়ে মেতে রয়েছে গোটা দেশ। এই মুহূর্তটা উপভোগ করলেও আবেগে বেশি মাথা ঘামাতে নারাজ পানিপথের তরুণ।

নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জয়ের পর থেকেই নীরজ চোপড়াকে নিয়ে মেতে রয়েছে গোটা দেশ। এই মুহূর্তটা উপভোগ করলেও আবেগে বেশি মাথা ঘামাতে নারাজ পানিপথের তরুণ। এবার তাঁর লক্ষ্য আগামী বছরে আয়োজিত হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেতাব জয়। দিল্লিতে সাংবাদিক বৈঠকে নীরজ বলেন, 'আমি এর মধ্যেই এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে সোনা জিতেছি। এবার অলিম্পিক্সেও সোনা জিতলাম। এবার আমার লক্ষ্য আগামী বছর হতে চলা বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেতাব জয়।' অ্যাথলেটিক্স ফেডারেশনের তরফে এক সাংবাদিক বৈঠক আয়োজন করা হয়েছিল।

অলিম্পিক্সে ৮৭.৫৮ মিটার জ্যাভলিন ছুড়ে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মঞ্চ থেকে ভারতকে সোনা এনে দেওয়ার পর আগামী টার্গেট প্রসঙ্গে নীরজের সংযোজন, 'বিশ্ব চ্যাম্পিয়নশিপ ভীষণই বড় মাপের একটা প্রতিযোগিতা। কিছু সময় যেখানে প্রতিদ্বন্দ্বীতার মান অলিম্পিক্সের থেকেও বেশি হয়। অলিম্পিক্সে সোনা পেয়েছি ভেবে বসে থাকলে তাই চলবে না। আরও ভালো করার ভাবনা রয়েছে। এশিয়ান গেমস, কমনওয়েলথ এমনকি অলিম্পিক্সেও ফের সোনা জিততে চাই।' প্রথমে যুক্তরাষ্ট্রে এই বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু টোকিও অলিম্পিক্স পিছিয়ে যাওয়ার পর সেই টুর্নামেন্টও পিছিয়ে যায়। এই টুর্নামেন্ট হবে এবার আগামী বছর ১৫ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত। 

এদিন অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে আয়োজিত সাংবাদিক সম্মেলনের মঞ্চে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন নীরজ। তাঁর মতে, ২০১৫ সালের কেরলে আয়োজিত ন্যাশনাল গেমসে পঞ্চম স্থানে থাকলেও তাঁকে ফেডারেশনের জাতীয় ক্যাম্পে যুক্ত করার জেরেই মোড় ঘুরে যায় তাঁর কেরিয়ারের। জাতীয় শিবিরে সুযোগ পাওয়ার আগে পঞ্চকুলার তাও দেবী লাল স্টেডিয়াম ও পানিপথের শিবাজি স্টেডিয়ামে অনুশীলন করতেন নীরজ। জাতীয় শিবিরে অন্তর্ভুক্তি প্রসঙ্গে নীরজ বলেছেন, 'জাতীয় শিবিরে উন্নত পরিকাঠামো অনুশীলনে অনেকটা সাহায্য করে। অনেক পুষ্টিকর ডায়েটও পেতাম। সঙ্গে দেশের সেরা জ্যাভলিন থ্রোয়ারদের সঙ্গে একসঙ্গে অনুশীলনের অভিজ্ঞতা, সবকিছুটাই দারুণভাবে সাহায্য করেছিল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget