এক্সপ্লোর

Neeraj Chopra: এশিয়ান অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুলছেন নীরজ?

Asian Athletics Championship: চলতি মরশুমে জয় দিয়েই অভিযান শুরু করেছেন নীরজ চোপড়া। পোচেফস্ট্রুমে গত সপ্তাহে ৮৪.৫২ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন নীরজ।

নয়াদিল্লি: এশিয়ান অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুলে নিলেন নীরজ চোপড়া। ভারতের যে ৫৯ সদস্যের দল, সেই দলে নেই নীরজ। আগামী ২৭ মে থেকে দক্ষিণ কোরিয়ার গুমিতে শুরু হবে এই এশিয়ান অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। যা চলবে ৩১ মে পর্যন্ত। এই মুহূর্তে দোহা ডায়মন্ড লিগের জন্য প্রস্তুতি সারছেন নীরজ। যা শুরু হবে আগামী ১৬ মে থেকে। এরপর নীরজ চোপড়া ক্লাসিক রয়েছে ২৪ মে। 

চলতি মরশুমে জয় দিয়েই অভিযান শুরু করেছেন নীরজ চোপড়া। পোচেফস্ট্রুমে গত সপ্তাহে ৮৪.৫২ মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন নীরজ। তাঁর অনুপস্থিতিতে এশিয়ান অ্য়াথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নজর থাকবে ভারতের তরুণ জ্যাভলিন থ্রোয়ার সচিন যাদব ও যশভীর সিংহের দিকে। সচিন সম্প্রতি ফেডারেশন কাপ জিতেছিলেন ৮৩.৮৬ মিটার দূরত্ব অতিক্রম করে।

সম্প্রতি বিতর্ক তাড়া করছে নীরজকে। কিছুদিন আগেই নীরজ চোপড়া ক্লাসিকের জন্য পাকিস্তানের আর্শাদ নাদিমকে আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন দেশের সোনাজয়ী অ্যাথলিট। কিন্তু পহেলগাঁওতে জঙ্গি হানার পর দু দেশের বর্তমান সম্পর্ক আরও তলানিতে। আর্শাদ নিজে আমন্ত্রণপত্র ফিরিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে নীরজকেও সোশ্য়াল মিডিয়ায় আর্শাদকে আমন্ত্রণ জানানোর জন্য নানা কটূক্তি শুনতে হচ্ছে। নিজের সোশ্য়াল মিডিয়া পোস্ট নীরজ লিখেছেন, ''আরশাদ নাদিমকে এনসি ক্লাসিকে আমন্ত্রণ জানানো নিয়ে প্রচুর কথা হচ্ছে। চারিদিকে শুধু ঘৃণা আর কটূক্তি। আমার পরিবারকেও ছাড়া হচ্ছে না। একজন ক্রীড়াবিদ হিসাবে আরশাদকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তার চেয়ে বেশি কিছু নয়। আমার লক্ষ্য ছিল এনসি ক্লাসিকের মাধ্যমে বিশ্বের সেরাদের ভারতে আনা। সব ক্রীড়াবিদের কাছে আমন্ত্রণ সোমবার পাঠানো হয়েছিল। পহেলগাঁও কাণ্ডের আগেই আমন্ত্রণ চলে গিয়েছিল। পরের ৪৮ ঘণ্টায় যা ঘটেছে, এরপর আর্শাদের সঙ্গে এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার প্রশ্নই ওঠে না।"

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Neeraj Chopra (@neeraj____chopra)

উল্লেখ্য, পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় পাক যোগের কথা বারবার উঠে আসছে। দু দেশই যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে।আর্শাদ কারণ হিসেবে এশিয়ান মিটের কথা উল্লেখ করলেও কানাঘুষো শোনা যাচ্ছে যে পহেলগাঁওয়ে হওয়া জঙ্গি হামলার ঘটনা চাপে ফেলে দিয়েছে পাক সরকারকে। তাই সরকারের তরফে থেকেই নাকি নিষেধ করা হয়েছে আর্শাদকে। শুরুতে নাকি প্রস্তাব পাওয়ার পর এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়ে ভেবেছিলেন পাক জ্যাভলিন থ্রোয়ার। কিন্তু পরে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন। এমনকী সরকারের তরফ থেকেও সবুজ সংকেত না পেলে কোনওভাবেই এই পরিস্থিতিতে ভারতে কোনও প্রতিযোগিতায় খেলতে আসা আর্শাদের পক্ষে চাপর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget