এক্সপ্লোর

Neeraj Chopra: 'নীরজ পরিশ্রমী, শৃঙ্খলাপরায়ণ, এক-দু বছরের মধ্যেই ৯৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়বে ওঁ'

Neeraj Chopra Update: প্যারিসে ৮৯.৪৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। কিন্তু পাকিস্তানের আর্শাদ নাদিম ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে সোনা জিতে নিয়েছিলেন।

মুম্বই: দেশের অন্য়তম সেরা ক্রীড়াবিদদের মধ্যে একজন এই মুহূর্তে নীরজ চোপড়া। মাত্র ২৬ বছর বয়স, কিন্তু এরমধ্যেই অলিম্পিক্সের মঞ্চে দুটো পদক জিতেছেন। টোকিও অলিম্পিক্সে সোনা জয়ের পর প্যারিস অলিম্পিক্সে রুপো জিতেছিলেন। প্যারিসে ৮৯.৪৫ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছিলেন। কিন্তু পাকিস্তানের আর্শাদ নাদিম ৯২.৯৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে সোনা জিতে নিয়েছিলেন। নীরজ ধারাবাহিকভাবে পারফর্ম করলেও এখনও পর্যন্ত ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করতে পারেননি। যা নীরজের লক্ষ্যও। তবে ভারতের কিংবদন্তি প্যারালিম্পিয়ান দেবেন্দ্র ঝাঝারিয়া মনে করেন আগামী ১-২ বছরের মধ্যে নীরজ ৯৩ মিটার দূরত্ব অতিক্রম যাবেন।

২০০৪ এথেন্স প্য়ারালিম্পিক্স ও ২০১৬ রিও প্যারালিম্পিক্সে জ্যাভলিনে পদক এনেছিলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। তিনি বলছেন, ''আমি নিশ্চিত ৯০ মিটারের মার্ক প্রায় ছুঁয়েই ফেলেছে নীরজ। ওর কাছে এটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি আমার ২০ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, যখন এই বাধাটা কেটে যাবে, তখন কিন্তু শুধু সেই বাধাটাই টপকাবে না। আরও ২-৩ মিটার দূরত্ব অতিক্রম করে যাবে ও। যখন নীরজ ৯০ মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে। তখন আমি নিশ্চিতভাবেই বলতে পারি ৯৩ মিটার দূরত্ব অতিক্রম করে যাবে জ্যাভলিন। আমার কথাটা মিলিয়ে নেবেন।'' এরপরই দুবারের অলিম্পিক্স পদকজয়ী আরও বলেন, ''আমি বলে দিতে পারি আগামী ২-৩ বছরের মধ্যেই ৯৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়বে নীরজ। বয়সটা খুবই ইতিবাচক দিক ওর। এখন নীরজ মাত্র ২৬ বছর বয়স। আমি নিশ্চিত ২৮-২৯ বছরের মধ্যেই ও ৯৩ মিটারের দূরত্ব অতিক্রম করে যাবে।''

কিছুদিন আগেই স্যুইৎজারল্যান্ডের লুজ়ানে ডায়মন্ড লিগে রুপো জেতেন নীরজ চোপড়া। লুজ়ানে ৯০.৬১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে মিটে রেকর্ড গড়ে প্রথম স্থান দখল করেন অ্যান্ডারসন পিটার্স। নীরজ সেখানে ৮৯.৪৯ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে দ্বিতীয় স্থান পান। তৃতীয় স্থানে শেষ করেন জার্মানির জুলিয়ান ওয়েবার। তিনি ৮৭.০৮ মিটার দূরত্বে ছোড়েন। নীরজের এদিনের শুরুটা কিন্তু অত্যন্ত হতাশাজনক ছিল। প্রথম চারটি থ্রোর একটিতেও তিনি ৮৫ মিটারের দূরত্ব লঙ্ঘন করতে পারেননি। সিংহভাগ সময়েই তিনি চারে ছিলেন। তবে নিজের পঞ্চম থ্রোয়ে ৮৫.৫৮ মিটার দূরত্ব অতিক্রম করে তিনে উঠে আসেন ভারতীয় তারকা। বাড়তি একটি থ্রো করার সুযোগ পান তিনি। শেষ রাউন্ডে নীরজ নিজের কেরিয়ারের সর্বকালের দ্বিতীয় লম্বা থ্রোয়ে দ্বিতীয় স্থান ছিনিয়ে নেন। ২০২২ সালের স্টোকহোম ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটারের থ্রো তাঁর কেরিয়ারের সেরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget