এক্সপ্লোর

Neeraj Chopra: অলিম্পিক্সে পারেননি, তবে সেই প্যারিসেই ডায়মন্ড লিগ জিতলেন নীরজ চোপড়া

Paris Diamond League: ৮৮.১৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে এই প্রতিযোগিতা জিতলেন নীরজ চোপড়া।

প্যারিস: শেষবার প্য়ারিসে সেরার শিরোপা পাননি, দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন। মঞ্চটা ছিল অলিম্পিক্সের। তবে প্যারিসে নীরজ চোপড়ার (Neeraj Chopra wins) প্রত্যাবর্তনটা অত্যন্ত মিষ্টিমধুর হল। প্যারিস ডায়মন্ড লিগে (Paris Diamond League) শীর্ষস্থানে শেষ করলেন ভারতের মহাতারকা অ্যাথলিট। ৮৮.১৬ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে এই প্রতিযোগিতা জিতলেন। জুলিয়েন ওয়েবার ৮৭.৮৮ মিটার থ্রোয়ে দ্বিতীয় স্থানে শেষ করলেন। ব্রাজিলের মরিসিও লুইস ডা সিলভা ৮৬.৬২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে তৃতীয় স্থানে শেষ করেন। 

এদিন প্রতিযোগিতার শুরুতেই নীরজ ৮৮.১৬ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন। এই থ্রোয়ে শুরুতেই লিড নিয়ে নেন তিনি। ওয়েবারও প্রথম রাউন্ডেই ৮৭.৮৮ মিটারের থ্রোটি করেন। দ্বিতীয় রাউন্ডে ওয়েবার ৮৬.২ মিটার থ্রো করেন। নীরজের থ্রো ৮৫.১০ মিটার দূরত্ব অতিক্রম করে। নীরজ পরের রাউন্ডগুলি তেমন দূরে থ্রো করতে পারেননি। নীরজের মাঝে তিনটি নো-মার্ক থ্রোও করেন।   

ওয়েবার ক্ষণিকের জন্য হলেও তাঁর উদ্বেগ বাড়ান। চতুর্থ ও পঞ্চম রাউন্ডে যথাক্রমে ৮৩.১৩ মিটার ও ৮৪.৫০ দূরে জ্যাভলিন ছোড়েন তিনি। ছন্দ ধরে রাখতে না পারলেও শুরুতেই নীরজের বৈধ থ্রোই তাঁর শীর্ষস্থান নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল। শেষবার লুসান্নেতে ডায়মন্ড লিগ জিতেছিলেন নীরজ। তারপর ৯০ মিটার গণ্ডি (দোহায় ৯০.২৩ মিটার) পর্যন্ত পার করেও শীর্ষস্থান হাতছাড়া হয়েছিল ভারতীয় মহাতারকার। এর মাঝে ছয়বার দ্বিতীয় স্থানে শেষ করেন নীরজ। তবে এবার অবশেষে দুই বছর পর আবারও ডায়মন্ড লিগ জিতলেন তিনি।

নীরজ এই জয়র রর বলেন  তাঁর লক্ষ্যে ফের একবার ৯০ মিটারে দূরত্ব অতিক্রম করা। নীরজ ললেন. 'দোহায় ৯০ মিটারের গণ্ডি পার করতে পয়েছি। এবার লক্ষ্য আমি অর্জন করতে সক্ষম, সেটা আমি জানি। তবে এই গোটাটাই আবহাওয়া,  পরিবেশ ,শরীরে ওপর নির্ভরশীল। শরীর কেমন থাকছে সব মিলিয়েই এটা নির্ধারিত হবে। তবে আমার মনে হচ্ছে  এ মরশুমে আমি আরও দূরে জ্যাভলিন ছুড়তে পারব।' 

এরপর নীরজকে তাঁর নামাঙ্কিত নীরজ চোপড়া ক্লাসিকসে দেখা যাবে। ৫ জুলাই এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। ২৪ মে প্রাথমিকভাবে এই প্রতিযোগিতা আয়োজিত হওয়ার কথা থাকলেও, ভারত-পাকিস্তান বিবাদ ও সংঘর্ষের জেরে তা পিছিয়ে যায়। তবে শেষমেশ প্রতিযোগিতাটি আয়োজিত হতে চলেছে। এবার দেখার নীরজ ওখানে কেমন পারফর্ম করতে পারেন।

সেরা শিরোনাম

Ranji Trophy: অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
অসুস্থ থাকায় রঞ্জির দ্বিতীয় ম্যাচে খেললেন না শামি, ব্যাটারদের প্রয়োগক্ষমতা নিয়ে খুশি নন কোচ
Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget