এক্সপ্লোর

ধোনির ঘরের মাঠে প্রথম হার ভারতের, সিরিজে ফের সমতা

রাঁচি: অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠে ভারতের অপরাজিত রেকর্ড খোয়া গেল। রাঁচির মাঠে প্রথম হারের মুখ দেখল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে ২৬১ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ৪৮.৩ ওভারে ২৪১ রানে অলআউট হয়ে গেল ভারত। ব্যর্থ হলেন অধিনায়ক ধোনি। এদিন ম্যাচ জিতলেই এক ম্যাচ বাকি থাকতে একদিনের সিরিজ জিতে যেত ভারত। কিন্তু সেটা হল না। লড়াই করলেন বিরাট কোহলি (৪৫) ও অজিঙ্ক রাহানে (৫৭)। কিন্তু শেষদিকে অক্ষর পটেল (৩৮) এবং ধবল কুলকার্নি (অপরাজিত ২৫) ছাড়া আর কেউই উইকেটে টিকে থাকতে পারলেন না। ফলে ১৯ রানে জিতে গেল নিউজিল্যান্ড। এদিন ভারতের ইনিংসের শুরুটা ভাল হয়নি। ১১ রান করেই আউট হয়ে যান রোহিত শর্মা। তবে কোহলি ও রাহানে দলকে ভরসা দেন। কিন্তু তাঁরা ফিরে যাওয়ার পরেই ভারতের ব্যাটিং লাইনআপে ধস নামে। ধোনি (১১) ঘরের মাঠে ব্যর্থ হন। মণীশ পান্ডে (১২), কেদার যাদব (০), হার্দিক পান্ডিয়ারা (৯) ব্যর্থ হন। ফলে হার মানতে হল ভারতকে। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৬০ রান করে নিউজিল্যান্ড। শুরুটা যেভাবে করেছিলেন মার্টিন গাপটিল (৭২) ও টম লাথাম (৩৯) তাতে বড় রান উঠবে বলেই মনে হচ্ছিল। প্রথম উইকেট পড়ে ৯৬ রানে। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের (৪১) সঙ্গে মিলে ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন গাপটিল। কিন্তু রস টেলর (৩৫) রান আউট হয়ে যাওয়ার পরেই ধস নামে কিউয়ি ব্যাটিং লাইনআপে। মিডল অর্ডারের কোনও ব্যাটসম্যানই রান করতে পারেননি। ভারতের বোলারদের মধ্যে অমিত মিশ্র জোড়া উইকেট নিয়েছেন। উমেশ যাদব, কুলকার্নি, পান্ডিয়া এবং পটেল একটি করে উইকেট নেন। বোলাররা নিজেদের কাজ ঠিকমতো করলেও, ব্যাটসম্যানরা ব্যর্থ হলেন। ফলে ম্যাচ হারল ভারত।

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget