এক্সপ্লোর

Brazil vs Croatia: পেলেকে ছুঁয়ে রেকর্ড, বিশ্বকাপ থেকে ছিটকে চোখের জলে মাঠ ছাড়লেন নেমার

Qatar World Cup 2022: বিশ্বজয়ের স্বপ্ন অধরাই থেকে গেল নেমারের। কাতার বিশ্বকাপে ইন্দ্রপতন। ২০০২ সালে শেষবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেই অপেক্ষা আরও বাড়ল। 

দোহা: রেকর্ড গড়েও চোখের জলে মাঠ ছাড়লেন। বিশ্বকাপে নামার আগে কিংবদন্তি পেলেকে ছােঁয়ার হাতছানি ছিল। এদিন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কাতার বিশ্বকাপে শেষ আটের ম্যাচে প্রথম গোলটি করে পেলেকে ছুঁয়ে ফেলেছিলেন। তবে ম্যাচ জিততে পারলেন না। বিশ্বজয়ের স্বপ্ন অধরাই থেকে গেল নেমারের। কাতার বিশ্বকাপে ইন্দ্রপতন। ২০০২ সালে শেষবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেই অপেক্ষা আরও বাড়ল। 

ম্য়াচের ২ অর্ধ মিলে কোনও দলই গোল পায়নি। এরপর অতিরিক্ত সময়ে ১০৫ মিনিটে নেমারের গোলে এগিয়ে যায় ব্রাজিল। পাকুয়েতার সঙ্গে পাস খেলে গোল করেন নেমার। সঙ্গে সঙ্গেই পেলেকে ছুঁয়ে ফেলেন তিনি। ১৯৫৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত দেশের জার্সিতে পেলে মোট ৭৭ টি গোল করেছিলেন। ব্রাজিল ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপে জয় পেয়েছিল ব্রাজিল। সেই দলের সদস্য ছিলেন পেলে। 

এই নিয়ে বিশ্বকাপের ইতিহাসে তৃতীয়বার শেষ চারে জায়গা করে নিল ক্রোয়েশিয়া। একই সঙ্গে ১৯৮৬ সালের পর প্রথমবার পেনাল্টি শ্যুট আউটে হার ব্রাজিলের। ক্রোয়েশিয়া। সর্বাধিক ৪ বার পেনাল্টিতে জয় পেল ক্রোয়েশিয়া। তাদের সঙ্গে একই তালিকায় রয়েছে আর্জেন্তিনা, জার্মানি। আর গোটা ম্যাচে ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচের কথা না বললেই নয়। গোটা ম্যাচে মোট ১২টি সেভ করেছেন তিনি। এর আগে জাপানকেও টাইব্রেকারে হারিয়ে শেষ আটে পৌঁছেছিলেন মদ্রিচরা। সেই ম্যাচেও নায়ক হয়েছিলেন ক্রোয়েশিয়ার এই তরুণ গোলরক্ষক। এদিন অতিরিক্ত সময় পিছিয়ে পড়ার পর ৭ মিনিটের মধ্যে ফের সমতা ফেরায় ক্রোয়েটরা। টাইব্রেকারে রডরিগোর শট বাঁচিয়ে দেন লিভাকোভিচ। অন্যদিকে মার্কুইনহোসের শট বাঁদিকের পোস্টে লেগে ফিরে আসে। এরপরই ক্রোয়েশিয়ার জয় নিশ্চিত হয়ে যায়। 

 এর আগে ১০৫ মিনিটে পাকুয়েতার সঙ্গে ওয়ান টু ওয়ান পাস খেলে দুর্দান্ত গোল করেন নেমার। ব্রাজিলের জার্সিতে এই নিয়ে ৭৭ গোল করলেন নেমার। ছুঁলেন পেলেকে। এতদিন পেলে ছিলেন ব্রাজিলের সর্বাধিক গোলদাতা। এবার তাঁর সঙ্গে নেমারের নামও যুক্ত হল। ১১৭ মিনিটের মাথায় পাল্টা গোল করে খেলা জমিয়ে দেন ব্রুনো পেতকোভিচ। এই নিয়ে পরপর ২ বার বিশ্বকাপের সেমিতে পৌঁছল ক্রোয়েশিয়া। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget