এক্সপ্লোর

ক্রিকেটার হিসেবে দেশের খুব ভালো সেবা করেছেন ধোনি, ওকে নিয়ে কিছু বলার নেই, মন্তব্য কপিল দেবের

কপিল বলেছেন, ভারতীয় দল খুবই ভালো হয়েছে। তবে বিশ্বকাপ একেবারেই সহজ হবে না। দলগত পারফরম্যান্স তুলে ধরতে হবে। কোনও খেলোয়াড়ের চোট-আঘাত লাগবে না বলে আশা করছি। ভাগ্য সঙ্গে থাকলে অবশ্যই বিশ্বকাপ জিতবে।

নয়াদিল্লি : ১৯৮৩-তে কপিল দেবের নেতৃত্বেই প্রথমবার বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই কপিলই প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির প্রশংসায় পঞ্চমুখ হলেন। বললেন, ভারতীয় ক্রিকেটের প্রতি বড় অবদান রয়েছে ধোনির। ধোনির অধিনায়কত্বে ভারত ২০০৭-এ টি ২০ বিশ্বকাপ এবং ২০১১ তে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ জয়ী হয় ভারত। সেই ধোনি এখন তাঁর দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন। গত বছর পারফরম্যান্সের গ্রাফ কিছুটা নিম্নমুখী হয়। এর জেরে কয়েকজন প্রাক্তন ক্রিকেটার ধোনির সমালোচনা করেছিলেন। যদিও কপিল দেব সেই সমালোচকদের সঙ্গে সহমত পোষণ করেননি। কপিল বলেছেন, ধোনিকে নিয়ে আমার কিছু বলার নেই। আমি মনে করি ও খুব ভালোভাবে দেশের সেবা করেছে।ওকে সম্মান জানানো উচিত। ইংল্যান্ডে আগামী বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে খেলবেন ধোনি। এটাই যে ধোনির শেষ বিশ্বকাপ, তা নিয়ে কোনও সংশয় নেই। কপিল বলেছেন, কেউ জানে না, ও কতদিন খেলতে চায় আর ওর শরীর কতদিন পর্যন্ত দায়িত্বভার সামলাতে পারবে। কিন্তু ধোনির মতো কোনও ক্রিকেটার নেই যে, দেশের এতটা সেবা করেছে। ওকে সম্মান করা উচিত এবং শুভকামনা জানানো দরকার। আমি আশা করছি, ও এবারও বিশ্বকাপ জিতবে। ভারতের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে সন্তুষ্ট টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট ও পাঁচ হাজার রানের মালিক। কপিল বলেছেন, ভারতীয় দল খুবই ভালো হয়েছে। তবে বিশ্বকাপ একেবারেই সহজ হবে না। দলগত পারফরম্যান্স তুলে ধরতে হবে। কোনও খেলোয়াড়ের চোট-আঘাত লাগবে না বলে আশা করছি। ভাগ্য সঙ্গে থাকলে অবশ্যই বিশ্বকাপ জিতবে। নির্বাচকরা আগামী টুর্নামেন্টের স্কোয়াডে ঋষভ পন্তকে না নিয়ে ৩৩ বছরের দীনেশ কার্তিককে নিয়েছেন। এ ব্যাপারে কপিল বলেছেন, নির্বাচকরা তাঁদের কাজ করেছেন। এখন সেই দলকে মেনে নিতে হবে। পন্তকে না নিয়ে কার্তিককে তাঁরা নিয়েছেন। এটা ঠিক আছে। আমাদের মানতে হবে যে, নির্বাচকরা খুব ভালো কাজ করেছেন।

সেরা শিরোনাম

Bengal vs Delhi: রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে বাংলাকে সামলাতে হবে KKR তারকার চ্যালেঞ্জ, কারা আছেন দিল্লি দলে?
Indian Cricket: নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
Ravindra Jadeja: আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
Ranji Trophy: শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget