এক্সপ্লোর

পড়েছে গুণমান, আইসিসি এলিট আম্পায়ার প্যানল থেকে বাদ সুন্দরম রবি, নতুন মরশুমে নেই কোনও ভারতীয়

রবি সম্পর্কে যে রিপোর্ট জমা পড়েছে, তাতে এই ভারতীয় আম্পায়ারের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন রয়ে গিয়েছে।

দুবাই: ২০১৯-২০ মরশুমে আইসিসি এলিট আম্পাযারদের প্যানেলে নেই কোনও ভারতীয়। মঙ্গলবারই এলিট আম্পায়ারদের নতুন প্যানেলের ঘোষণা করেছে আইসিসি। গত মরশুমে ছিলেন ভারতের সুন্দরম রবি। এবছর তাঁকে এলিট প্যানেল থেকে ছাঁটাই করা হয়েছে। বদলে নতুন দুজনের ঠাঁই হয়েছে ওই প্যানেলে। রবি সম্পর্কে যে রিপোর্ট জমা পড়েছে, তাতে এই ভারতীয় আম্পায়ারের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে। অন-ফিল্ড হোক বা টিভি -- বিভিন্ন অ্যাসাইনমেন্টে রবির আম্পায়ারিংয়ের গুণমান নিয়ে একাধিক নেতিবাচক রিপোর্ট জমা পড়েছে আইসিসি-র কাছে। বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছরে ভারতীয় আম্পায়ারদের সার্বিক মান অনেকটাই পড়ে গিয়েছে। ৫৩ বছরের রবি অ্যাসেজ সহ ৩৩টি টেস্ট, ৪৮টি ওডিআই ও ১৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে আম্পায়ারের ভূমিকা পালন করেছেন। পাশাপাশি, একাধিক বিশ্বকাপ ও বিশ্ব টি-২০তেও তাঁকে ম্যাচ পরিচালনার ভূমিকায় দেখা গিয়েছে। আইসিসি জেনারেল ম্যানেজার-ক্রিকেট জিওফ অ্যালারডাইস, প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর ও দুই ম্যাচ রেফারি রঞ্জন মদুগল্লে এবং ডেভিড বুনকে নিয়ে গঠিত আম্পায়ার নির্বাচক কমিটি গতকাল যে প্যানেলের ঘোষণা করেছে তাতে জায়গা পেয়েছেন-- আলীম দার, কুমার ধর্মসেনা, মারে এরাসমাস, ক্রিস গ্যাফানে, রিটার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবরো, নাইজেল লং, ব্রুস অক্সেনফোর্ড, পল রাইফেল এবং রড টাকার। বাদ পড়েছেন সুন্দরম এবং অবসর নিয়েছেন ইয়ান গুল্ড। সেই জায়গায় ঢুকেছেন ইংল্যান্ডের মাইকেল গাফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন।

সেরা শিরোনাম

India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?
রেলকর্মীদের জন্য সুখবর, মিলছে ৭৮ দিনের বোনাস, কবে পাবেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget