এক্সপ্লোর

Ind vs Aus A: তিনদিনের প্রস্তুতি ম্যাচ ড্র, ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় দিয়ে প্রশংসিত সিরাজ

India vs Australia A, 3-day match: চোট পাওয়া ক্য়ামেরন গ্রিনের পাশে দাঁড়ানোয় অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রশংসিত মহম্মদ সিরাজ।

সিডনি: খেলোয়াড়োচিত মানসিকতার পরিচয় দিয়ে অস্ট্রেলিয়ায় প্রশংসিত হলেন ভারতীয় দলের তরুণ পেসার মহম্মদ সিরাজ। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তিনদিনের গোলাপি বলের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন তিনি যেভাবে চোট পাওয়া ক্যামেরন গ্রিনের পাশে দাঁড়ান, তার জন্যই প্রশংসিত হলেন। এই ঘটনার সময় ব্যাটিং করছিলেন জসপ্রীত বুমরাহ ও সিরাজ। গ্রিনের একটি বলে স্ট্রেট ড্রাইভ মারেন বুমরাহ। বলটি সোজা গ্রিনের দিকেই যায়। ক্যাচ নেওয়ার চেষ্টা করেন এই পেসার। কিন্তু তিনি ক্যাচ নিতে পারেননি। বলটি তাঁর আঙুলে লেগে মাথার ডানদিকে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে তাঁর দিকে ছুটে যান সিরাজ। এরপর বুমরাহও ছুটে যান। মাথায় চোট পাওয়ায় গ্রিন এই ম্যাচে আর খেলতে পারেননি। অস্ট্রেলিয়ার একাধিক সংবাদমাধ্যমের পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়েছে, ‘ক্রীড়াসুলভ মানসিকতার জন্য প্রশংসিত হচ্ছেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ। তরুণ অল-রাউন্ডার মহম্মদ সিরাজের মাথায় বল লাগার পর তিনি যেভাবে সাহায্য করেন, তা অবশ্যই প্রশংসনীয়। এই তারকা অল-রাউন্ডারের দিকে ছুটে যান নন-স্ট্রাইকার মহম্মদ সিরাজ ও আম্পায়ার জেরার্ড অ্যাবুড। মহম্মদ সিরাজের এই আচরণ দুর্দান্ত। তিনি রান নেওয়ার চেষ্টা না করে হাতে থাকা ব্যাট ফেলে দিয়ে গ্রিনের দিকে ছুটে যান। অসাধারণ স্পিরিটের পরিচয় দিয়েছেন তিনি।’ বিসিসিআই-এর পক্ষ থেকেও সিরাজের প্রশংসা করা হয়েছে। ট্যুইট করে বলা হয়েছে, ‘জসপ্রীত বুমরাহর স্ট্রেট ড্রাইভে মাথায় চোট পান ক্যামেরন গ্রিন। সঙ্গে সঙ্গে তাঁর অবস্থা দেখতে চলে যান মহম্মদ সিরাজ।’ এদিকে, ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া এ দলের তিনদিনের ম্যাচ ড্র হয়ে গেল। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯৪ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ৫৫ রান করে অপরাজিত থাকেন বুমরাহ। সিরাজ করেন ২২ রান। ওপেনার পৃথ্বী শ ৪০ এবং তিন নম্বরে নামা শুভমান গিল ৪৩ রান করেন। এরপর অস্ট্রেলিয়া এ দলকে ১০৮ রানে অলআউট করে দেন ভারতের বোলাররা। তিনটি করে উইকেট নেন মহম্মদ শামি ও নবদীপ সাইনি। জোড়া উইকেট নেন বুমরাহ। একটি উইকেট নেন সিরাজ। দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল ৪ উইকেটে ৩৮৬ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। শতরান করেন হনুমা বিহারী ও ঋষভ পন্থ। তাঁরা যথাক্রমে ১০৪ ও ১০৩ রান করে অপরাজিত থাকেন। ৬১ রান করেন ময়ঙ্ক অগ্রবাল। ৬৫ রান করেন গিল। অজিঙ্কা রাহানে করেন ৩৮ রান। জবাব দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া এ দল ৪ উইকেটে ৩০৭ রান করার পর ম্যাচ ড্র ঘোষণা করা হয়। ভারতীয় দলের হয়ে শামি এই ইনিংসে জোড়া উইকেট নেন। একটি করে উইকেট নেন সিরাজ ও বিহারী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget