এক্সপ্লোর

Rishabh Pant: সিঁড়ি ভেঙে উঠছেন তরতরিয়ে, পন্থের ভিডিও দেখে স্বস্তির নিঃশ্বাস ক্রিকেটপ্রেমীদের

Rishabh Pant Health Update: কেমন আছেন জাতীয় দলের তারকা উইকেটকিপার? তাঁর শারীরিক অবস্থার সাম্প্রতিকতম আপডেট কী?

বেঙ্গালুরু: গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভ পন্থ (Rishabh Pant) দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কেমন আছেন জাতীয় দলের তারকা উইকেটকিপার? তাঁর শারীরিক অবস্থার সাম্প্রতিকতম আপডেট কী?

বুধবার পন্থ নিজেই একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যাতে আসলে রয়েছে দুটি ভিডিওর কোলাজ। ভিডিওর প্রথমে দেখা যাচ্ছে একটা পুরনো ক্লিপিং। দেখা যাচ্ছে, সিঁড়ি ভেঙে ওপরে উঠছেন পন্থ। বাঁ পা স্বাভাবিক ছন্দে ভাঁজ করে সিঁড়িতে ফেললেও, অস্ত্রোপচার হওয়া ডান পা ভাঁজ করতে পারছেন না। কয়েক স্টেপ করে উঠছেন। আর দাঁড়িয়ে দম নিচ্ছেন। হাঁটুতে মোটা স্ট্র্যাপ জড়ানো। বোঝাই যাচ্ছে যে, সিঁড়ি দিয়ে উঠতে বেশ কষ্ট করতে হচ্ছে পন্থকে।

ভিডিওর শেষ লগ্নে পন্থের হাঁটুর বর্তমান পরিস্থিতি দেখা গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তরতরিয়ে সিঁড়ি ভেঙে ওপরে উঠছেন রুরকির উইকেটকিপার-ব্যাটার। মুখে স্বস্তির হাসি। বোঝাই যাচ্ছে যে, অনেকটাই সেরে উঠেছেন পন্থ।

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তাঁকে মাঠে কবে দেখা যাবে, তা নিয়ে জল্পনা চলছে। আইপিএলে তিনি খেলতে পারেননি। তাঁর পরিবর্তে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। মুখ থুবড়ে পড়েছিল দল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনেকেই তাঁর অভাব টের পেয়েছেন। বিশেষ করে যেভাবে তিনি চাপের মুখে পাল্টা আক্রমণে প্রতিপক্ষ শিবিরে প্রত্যাঘাত করেন, ওভালে সেটা অস্ট্রেলিয়ার পরীক্ষা নিত বলেই মনে করেন অনেকে। সামনেই দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। সেখানেও পন্থের নামার কোনও সম্ভাবনাই নেই।

গাড়ি দুর্ঘটনার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ভারতের তারকা কিপার-ব্য়াটার ঋষভ পন্থ (Rishabh Pant)। যদিও তিনি এখনই মাঠে নামতে পারবেন না, তাও ধীরে ধীরে রিহ্যাবের মাধ্যমে ফিট হওয়ার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন পন্থ। তবে এরই মাঝে উঠতি ক্রিকেটারদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথাও বললেন ভারতীয় তারকা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rishabh Pant (@rishabpant)

বর্তমানে নিজের রিহ্যাব প্রক্রিয়া চালাতে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) রয়েছেন পন্থ। সেখানেই এক বিশেষ ক্যাম্পে অংশগ্রহণ করা অনূর্ধ্ব-১৬ ক্রিকেটারদের সঙ্গে পন্থ কথা বলেন। শুধু ক্রিকেট নয়, জীবন এবং আরও অনেক বিষয়েও তাঁদেরকে টিপস দেন পন্থ। বিসিসিআইয়ের তরফে পন্থের সঙ্গে অনূর্ধ্ব ১৬ ক্রিকেটারদের কথোপকথনের কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়।

আরও পড়ুন: চুক্তির পুনর্নবীকরণ নয়, PSG ছাড়ার পথে এমবাপে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cristiano Ronaldo: অবসরের দিন পাকা হয়েই গেল? কবে শেষ ম্য়াচ খেলতে নামছেন রোনাল্ডো?
অবসরের দিন পাকা হয়েই গেল? কবে শেষ ম্য়াচ খেলতে নামছেন রোনাল্ডো?
Pep Guardiola: ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা
ক্লপের পর এবার জাতীয় দলের কোচিং করাবেন পেপ গুয়ার্দিওলা? শুরু তীব্র জল্পনা
Rodri Golden Ball: মুলার, জিদানদের সঙ্গে একই সারিতে, মেসিকে টেক্কা দিয়ে গোল্ডেন বল জেতা রদ্রির কৃতিত্ব জানেন?
মুলার, জিদানদের সঙ্গে একই সারিতে, মেসিকে টেক্কা দিয়ে গোল্ডেন বল জেতা রদ্রির কৃতিত্ব জানেন?
FIFA World Cup 2026: কখনও জাল নিয়ে ছুট, তো কখনও পুলিশের সঙ্গে খুনসুটি, ফাইনালশেষে ভাইরাল লামিন ইয়ামালের ভাইয়ের ভিডিও
কখনও জাল নিয়ে ছুট, তো কখনও পুলিশের সঙ্গে খুনসুটি, ফাইনালশেষে ভাইরাল লামিন ইয়ামালের ভাইয়ের ভিডিও

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
Mahua Moitra : তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ পেলেন মহুয়া মৈত্র, কী বলল হাইকোর্ট ?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
রোহিত, কোহলিকে এরপরে আবার কবে ভারতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Embed widget