এক্সপ্লোর

Kylian Mbappe : চুক্তির পুনর্নবীকরণ নয়, PSG ছাড়ার পথে এমবাপে

French Forward : এই পরিস্থিতিতে আগামী জানুয়ারি মাস থেকেই নতুন ক্লাবের সঙ্গে আগাম চুক্তি করতে পারেন ফরাসি ফরওয়ার্ড। 

প্যারিস : চুক্তির মেয়াদ একবছর বাড়ানোর পথে হাঁটবেন না তিনি। পরের জুনে PSG-র সঙ্গে তাঁর চুক্তি শেষ হচ্ছে। তার পর এই ক্লাবের সঙ্গে আর চুক্তি বাড়াতে চান না বলে Paris St Germain-কে জানিয়েছেন কিলিয়ান এমবাপে। L'Equipe সূত্রে খবর।

২০১৮-য় ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের সদস্য এমবাপে এক চিঠিতে ক্লাবের কাছে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তাই এই গ্রীষ্মেই তাঁকে নিতে পারে অন্য ক্লাব। কারণ, তেমনটা না হলে ফ্রি-তে তাঁকে ছেড়ে দিতে হবে PSG-কে। এই পরিস্থিতিতে আগামী জানুয়ারি মাস থেকেই নতুন ক্লাবের সঙ্গে আগাম চুক্তি করতে পারেন ফরাসি ফরওয়ার্ড। 

ফ্রান্সের এই ক্লাবটির মানিকানা রয়েছে Qatar Sports Investments-এর। তাদের ইতিমধ্যেই বিনা পয়সায় ছেড়ে দিতে হয়েছে মেসিকে। কারণ, আর্জেন্তিনীয় এই ফরওয়ার্ড দুই বছরের চুক্তি শেষে Inter Miami-তে যোগ দিতে চলেছেন। এই পরিস্থিতিতে এমবাপেও চলে যাওয়ার সম্ভাবনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি PSG।

এমবাপের গত মরসুমেই রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার একটা জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু, PSG-র সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোয় তাঁকে স্পেনে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হয়। বছর ২৪-এর ফরওয়ার্ডকে নিতে মুখিয়ে রয়েছে রিয়াল। যাকে ২০০ মিলিয়ান ইউরোয় চুক্তি করানো হতে পারে বলে খবর সামনে আসে। ২০২১ সালে যা খারিজ হয়ে যায়।

এদিকে রিয়াল ইতিমধ্যেই ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহামের সঙ্গে চুক্তি সই করতে রাজি হয়েছে। Borussia Dortmund থেকে তাঁকে নেওয়া হতে পারে। শুধু তা-ই নয়, ক্লাবের অন্যতম স্ট্রাইকার করিম বেঞ্জেমা সৌদি আরবের Al-Ittihad-এ চলে যেতে পারে। তাই তাঁর জায়গায় এমবাপেকে ভাবা হতে পারে বলে খবর।

কিশোর বয়স থেকেই এমবাপের প্রতিভা ধরা পড়ে। PSG-র জার্সিতে পাঁচ বার Ligue 1 টাইটেল জিতেছেন। কিন্তু, চ্যাম্পিয়নস লিগ তাঁর অধরা রয়ে গেছে। এহেন এমবাপেকে ২০১৭ সালে AS Monaco থেকে সই করিয়েছিল PSG। খবর অনুযায়ী, তাঁকে ১৮০ মিলিয়ন ইউরোতে সই করানো হয়েছিল। যার জেরে নেইমারের পর তিনি দ্বিতীয় সর্বাধিক দামী খেলোয়াড়ে পরিণত হন। ২২২ মিলিয়ন ইউরোতে যে নেইমার বার্সেলোনা থেকে PSG-তে যোগ দেন। প্রসঙ্গত, ৪৩টি ম্যাচে ৪১টি গোল করে এমবাপে PSG-র সর্বোচ্চ গোলদাতা। অন্যতম নামী এই ক্লাবটিকে ১১বার ফরাসি টাইটেল জিততে সাহায্য করেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
Argentina Football Team: পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল
পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget