এক্সপ্লোর

আফগানিস্তানকে হাল্কাভাবে নিচ্ছি না, নির্মম হতে হবে: রাহানে

বেঙ্গালুরু: টেস্ট ক্রিকেট দল হিসেবে আফগানিস্তান নবাগত হলেও, তাদের হাল্কাভাবে নেওয়ার কোনও প্রশ্নই নেই। এমনটাই জানালেন ভারতের অস্থায়ী টেস্ট অধিনায়ক অজিঙ্ক রাহানে। তাঁর মতে, জিততে হলে ‘নির্মম’ মানসিকতা নিয়ে বিপক্ষ দলের ওপর ঝাঁপিয়ে পড়াটাই একমাত্র রাস্তা।

বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারত বনাম আফগানিস্তান একমাত্র টেস্ট ম্যাচ। বিরাট কোহলি না খেলায় এই ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক রাহানে। বুধবার প্রথামাফিক সাংবাদিক সম্মেলনে এসে রাহানে বলেন, আমরা আফগানিস্তানকে হাল্কাচ্ছলে নিচ্ছি না। ওরা ভাল দল। বোলাররা ভাল। রাহানের মতে, টেস্ট দল হিসেবে আমরা কাউকে হাল্কাভাবে নিতে পারি না। কারণ, ক্রিকেট হল অদ্ভুত খেলা। মাঠে আমাদের নির্মম হতেই হবে। আমরা আমাদের প্রতিপক্ষকে সম্মান করি। তাই, খেলায় আমাদের নিজেদের সেরাটা উজাড় করতেই হবে।

আফগানিস্তানের অধিনায়ক আসঘর স্তানিকজাই দাবি করেছেন, ভারতের স্পিন ত্রয়ী রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও কুলদীপ যাদবের থেকে অনেক ভাল স্পিন বোলার রয়েছে আফগান দলে। এপ্রসঙ্গে, বিতর্কে না গিয়ে রাহানে বলেন, সকলেই মনে করে থাকেন, তাঁদের দলটাই সেরা। পরিসংখ্যানটাও সকলেই জানেন। যদিও, আমি সেসব নিয়ে ভাবছি না। কারণ, আমার বিশ্বাস, যে কোনও দিন, পরিসংখ্যান নয়, একজন ক্রিকেটারের মানসিকতাই শেষ কথা বলে।

টেস্ট নিয়মিত হলেও, দীর্ঘদিন সীমিত ওভারের দল থেকে বাদ পড়েছেন রাহানে। ফলে, আফগানিস্তান ম্যাচের পর প্রায় দেড়মাস অপেক্ষা করতে হবে রাহানেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচের জন্য। কারণ, আগে ৩ জুলাই থেকে শুরু হতে চলা ৩টে একদিনের ম্যাচ ও সমসংখ্যক টি২০ খেলতে ভারতীয় দল রওনা দিচ্ছে ইংল্যান্ডের উদ্দেশ্যে। সেই দলে ঠাঁই হয়নি রাহানের। ১ অগাস্ট থেকে টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। এই সময় কী করবেন তিনি প্রশ্ন করায়, রাহানে জানান, তিনি নির্বাচক কমিটির সঙ্গে কথা বলবেন।

সেরা শিরোনাম

IND vs NZ: ব্যাট হাতে ঝড় তোলেন, দল দু'শোর ওপর রান তাড়া করার সময়ই বারবার ব্যর্থ অভিষেক
ব্যাট হাতে ঝড় তোলেন, দল দু'শোর ওপর রান তাড়া করার সময়ই বারবার ব্যর্থ অভিষেক
IND vs NZ: বোলিংয়ের দৈন্যদশা কাটিয়ে আজ কি জয়ের সরণীতে ফিরবে ভারত? কখন, কোথায় দেখবেন পঞ্চম টি-টোয়েন্টি?
বোলিংয়ের দৈন্যদশা কাটিয়ে আজ কি জয়ের সরণীতে ফিরবে ভারত? কখন, কোথায় দেখবেন পঞ্চম টি-টোয়েন্টি?
Rohit Sharma: ঘরোয়া ক্রিকেটে ফিরছেন রোহিত শর্মা? মুম্বইয়ের হয়ে খেলবেন বিজয় হাজারে ট্রফি?
ঘরোয়া ক্রিকেটে ফিরছেন রোহিত শর্মা? মুম্বইয়ের হয়ে খেলবেন বিজয় হাজারে ট্রফি?
IND vs NZ: সপ্তাহান্তে টি-২০ সিরিজ়ের শেষ ম্যাচ, কেমন হবে হ্যামিলটনের পিচ? এই মাঠে অতীত রেকর্ড বা কী বলছে?
সপ্তাহান্তে টি-২০ সিরিজ়ের শেষ ম্যাচ, কেমন হবে হ্যামিলটনের পিচ? এই মাঠে অতীত রেকর্ড বা কী বলছে?

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget