এক্সপ্লোর

টানটান ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারাল নিউজিল্যান্ড

বিশ্বকাপের টানটান ম্যাচে বাংলাদেশকে দুই উইকেটে হারাল নিউজিল্যান্ড। ওভালে জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩ তম ওভারে নিউজিল্যান্ডের রান ছিল পাঁচ উইকেটে ২১৮। কিন্তু পরপর দুই ওভারে অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম এবং জিমি নিশামের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিউই ব্রিগেড।

লন্ডন: বিশ্বকাপের টানটান ম্যাচে বাংলাদেশকে দুই উইকেটে হারাল নিউজিল্যান্ড। ওভালে জয়ের জন্য ২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৩ তম ওভারে নিউজিল্যান্ডের রান ছিল পাঁচ উইকেটে ২১৮। কিন্তু পরপর দুই ওভারে অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম এবং জিমি নিশামের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কিউই ব্রিগেড। ক্রিজে আসেন টেল এন্ডার মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরি। ওই সময় জয়ের গন্ধ পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন বাংলাদেশের সমর্থকরা। গ্যালারিতে তখন প্রায় প্রতি বলেই বাংলাদেশের দর্শকরা গর্জে উঠছেন। ওই অবস্থায় তিন ওভারের মধ্যে ২০ রান যোগ করে স্যান্টনার ও হেনরি দলকে জয়ের দোরগড়ায় নিয়ে যান। এরপর হেনরি বোল্ড হয়ে যান। ওই সময় নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল সাত রানের। হাতে দুই উইকেট। চাপের মুখে মাথা ঠাণ্ডা রাখেন স্যান্টনার ও ফার্গুসন। অন্যদিকে, বাংলাদেশি বোলাররা দুটি ওয়াইড বল করেন। ফার্গুসনের ব্যাট থেকে আসে একটি বাউন্ডারি। এরপর স্যান্টনারও কভার বাউন্ডারিতে বল পাঠিয়ে ১৭ বল বাকি থাকতেই দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতল নিউজিল্যান্ড। গতকালের দিনরাতের ম্যাচে উত্সবের মেজাজে ওভালের গ্যালারিতে ভিড় জমিয়েছিলেন বাংলাদেশের সমর্থকরা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয় বাংলাদেশের সমর্থকদের আশা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। কিন্তু প্রথমে ব্যাট করতে নেমে পুরো ৫০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। ২৪৪ রানে অল আউট হয়ে যায় তারা। দলের প্রথম পাঁচ ব্যাটসম্যান শুরুটা ভালো করলেও শেষপর্যন্ত বড় রান করতে পারেননি। বাংলাদেশের হয়ে তৃতীয় ক্রিকেটার হিসেবে ২০০ তম ম্যাচ খেলতে নেমে শাকিব আল হাসান সর্বোচ্চ ৬৪ রান করেন। তিনিই একমাত্র ব্যাটসম্যান যিনি ৩০-এর বেশি রান করেন। দুরন্ত ফিল্ডিং সহ নিউজিল্যান্ডের বোলিং অ্যাটাক ছিল যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ। হেনতি ৪৭ রানে ৪ উইকেট দখল করেন। ট্রেন্ট বোল্ট দুটি এবং ফার্গুসন, গ্র্যান্ডহোম, স্যান্টনার একটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে দুই ওপেনার মার্টিন গাপ্টিল (২৫) এবং কলিন মুনরো (২৪) শাকিবের শিকার হন। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেলরের জুটি ১০৫ রান যোগ হয়। ৪০ রানে আউট হন উইলিয়ামসন। এরপর ল্যাথামও কোনও রান না করেই আউট হন। কিন্তু টেলর একদিক সামলে খেলতে থাকেন। ৮২ রান করে তিনি আউট হন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget