এক্সপ্লোর

Bangladesh Cricket Team: বিশ্বকাপের আগেই বিতর্ক সঙ্গী, শাকিবের দলের তুরুপের তাস কে? কেমন হল টাইগার ব্রিগেড?

ODI World Cup 2023: ১৯৭৫-১৯৯৬ পর্যন্ত আইসিসি সদস্য মর্যাদা না পাওয়ায় বিশ্বকাপে অংশ নিতে পারেনি বাংলাদেশ। ১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ।

ঢাকা: এমন একটা ক্রিকেট খেলিয়ে দেশ, যে দেশের মানুষের কাছে ক্রিকেট একটা আবেগের সমান। ২২ গজের লড়াইয়ে বিশ্বমঞ্চে (ICC Cricket Event) কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ ছাড়া আহামরি সাফল্য নেই। তবে আশা রয়েছে, ক্রিকেটের প্রতি ভালবাসা রয়েছে, ক্রিকেট নিয়ে উন্মাদনা রয়েছে। ১৯৭৫-১৯৯৬ পর্যন্ত আইসিসি সদস্য মর্যাদা না পাওয়ায় বিশ্বকাপে অংশ নিতে পারেনি বাংলাদেশ (Bangladesh Cricket Team)। ১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ। এরপর থেকে আইসিসি ওয়ান ডে বিশ্বকাপে মোট ৪২টি ম্যাচ খেলে মোট ১৪টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা। ২৫টি ম্যাচ হারতে হয়েছে। ২০১৯ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ৯ ম্যাচের মধ্য়ে মাত্র ৩টি-তে জিতে। এবার কী হবে? বিশেষজ্ঞরা বলছেন, ভারতে আয়োজিত এবারের বিশ্বকাপে অন্যতম ডার্কহর্স বাংলাদেশই। 

সাম্প্রতিক ফর্ম

আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছে বাংলাদেশ। যা টাইগারদের আত্মবিশ্বাস বাড়াবে। এর আগে এশিয়া কাপের সুপার ফোর থেকে বিদায় নিলেও সেখানে ভারতের মত শক্তিশালী দলকে হারিয়ে দিয়েছিল শাকিবের দল। কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অবশ্য একটিও ম্য়াচ জিততে পারেনি বাংলাদেশ। 

শক্তি

বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান শক্তি তাঁদের বোলিং আক্রমণ। মুস্তাফিজুর ও তাসকিন আহমেদের মত অভিজ্ঞ পেসার রয়েছেন। এছাড়াও শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের ধারাবাহিক সাফল্য পাচ্ছেন। স্পিন বিভাগে অধিনায়ক শাকিব রয়েছেন। তার সঙ্গে মেহদি হাসান  ও মেহদি হাসান মিরাজ। বিশ্বের অন্য়তম সেরা অলরাউন্ডার শাকিব। সাত হাজারের ওপর রান ব্যাটে, তিনশোর বেশি উইকেট ওয়ান ডে ফর্ম্যাটে। যে কোনও দলের কাছে সম্পদ শাকিবের মত ক্রিকেটার থাকা। মুস্তাফিজুরের অফ কাটার যে কোনও ব্যাটারকে সমস্যায় ফেলতে পারে টুর্নামেন্টে। এই ফর্ম্যাটে তাঁর ঝুলিতে রয়েছে ১৫৬টি উইকেট। তাসকিনের ঝুলিতে ৯০টি উইকেট রয়েছে। পেস বিভাগকে এই দুজনেই নেতৃত্ব দেবেন। ব্যাটিং বিভাগে মুশফিকুর রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদের উপস্থিতি মিডল অর্ডারে ভারসাম্য বাড়াবে। টপ অর্ডারে লিটন দাস আসন্ন বিশ্বকাপে ব্যাটিং বিভাগে তুরুপের তাস হয়ে উঠতে পারেন এই শিবিরের। 

দুর্বলতা

বিশ্বকাপের আগে থেকে দলের ভেতরে বিভাজন তৈরি হয়ে গিয়েছে। যার ফলে প্রায় কথা বলা বন্ধ এক দশক একসঙ্গে দেশের হয়ে খেলা ২ তারকা ক্রিকেটার শাকিব আল হাসান ও তামিম ইকবাল। শাকিবের নেতৃত্বাধীন বিশ্বকাপ দলে তামিম জায়গাও পাননি। যার পর থেকে সোশ্যাল মিডিয়ায় সে দেশের মানুষই শাকিবের সমালোচনা করছেন। বিশ্বকাপের মত মঞ্চে বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের অন্য়তম সেরা ব্য়াটারের না থাকা কিছুটা হলেও চাপ থাকবে। এছাড়াও ব্যাটিং বিভাগ পুরোটাই মূলত মুশফিকুর, লিটন, শাকিবের ওপর নির্ভরশীল। বাকিরা সবাই অনভিজ্ঞ। পাওয়ার প্লে-তে দ্রুত উইকেট হারানো অন্যতম দুর্বল দিক দলের। এছাড়াও মুশফিকুরের সাম্প্রতিক ফর্মও চিন্তায় রাখবে ম্য়ানেজমেন্টকে। 

বিশ্বকাপ স্কোয়াড: শাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, মেহদি হাসান, তানজিম শাকিব, তানজিদ তামিম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget