এক্সপ্লোর

ODI World Cup 2023: বিশ্বকাপে তাসকিনদের ব্যর্থতা, বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়ছেন ডোলান্ড

ICC World Cup 2023: সেই টুর্নামেন্টে তাসকিন, মুস্তাফিজুরদের পারফরম্যান্স এতটাই ভাল ছিল যে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়ে দেওয়া হয়।

ঢাকা: বিশ্বকাপে (World Cup 2023) দলের চূড়ান্ত ব্যর্থতা। বিশেষ করে যে পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়ে আশা ছিল বাংলাদেশের (Bangladesh), তারাও হতাশ করেছে। অবশেষে দলের পেস বোলিং কোচের পদ থেকে ইস্তফা দিলেন অ্যালান ডোনাল্ড (Alan Donald)। আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার (Asustralia Cricket Team) বিরুদ্ধে চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেটিই হবে ডোনাল্ডের শেষ ম্যাচ টাইগারদের বোলিং কোচ হিসেবে। পুণেতে দলীয় বৈঠকের পরই এই সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিবি কর্তা বলছেন, ''ডোনাল্ড আমাদের জানিয়েছেন, যে চলতি বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে তিনি আর যুক্ত থাকতে চাইছেন না।'' উল্লেখ্য, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ডোনাল্ডের সঙ্গে চুক্তি সেরেছিল বিসিবি। সেই টুর্নামেন্টে তাসকিন, মুস্তাফিজুরদের পারফরম্যান্স এতটাই ভাল ছিল যে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়ে দেওয়া হয়।

বিশ্বকাপে একেবারেই আশানুরুপ ফল করতে পারেনি বাংলাদেশ শিবির। একের পর এক ম্যাচ হেরে বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকেই ছিটকে গিয়েছে তারা। তার ওপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে শাকিব আল হাসানের অ্যাঞ্জেলো ম্য়াথিউজের বিরুদ্ধে টাইমড আউটের আবেদন করা নিয়েও বিতর্ক বেড়েছে। সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টামলাটাল অবস্থা। দলের কোচিং স্টাফদেরও হয়ত অনেকের মুখ বদল হবে চলতি বিশ্বকাপের পরই। 

এদিকে, শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ভঙ্গিমায় ম্যাচ জিতলেও টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গিয়েছিলে বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) ওপার বাংলার দলের আর এক ম্যাচ বাকি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শনিবার, ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগেই চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। তাঁর বদলি হিসাবে সুযোগ পেলেন এনামুল হক বিজয় (Anamul Haque Bijoy)।

শাকিব শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেই তর্জনীতে চোট পান এবং তাঁর তর্জনীতে চিড় ধরে। সেই কারণেই বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের শেষ ম্যাচে তাঁর অংশ নেওয়া হচ্ছে না। এক ম্যাচের জন্য হলেও তাই বিশ্বকাপে ডাক পেলেন বিজয়। তিনি এখনও পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হয়ে মোট ৪৫টি ম্যাচ খেলেছেন। শেষ ম্যাচে বিজয় সুযোগ পান কি না এবং পেলেও, তাঁর কতটা লাভ তুলতে পারেন, সেটাই দেখার বিষয় হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ENG vs IND: লর্ডসে সিরিজ় নির্ণায়ক ম্যাচেই নেই বুমরা, তারকা বোলারের উদ্বেগজনক আপডেট দিল বিসিসিআই
লর্ডসে সিরিজ় নির্ণায়ক ম্যাচেই নেই বুমরা, তারকা বোলারের উদ্বেগজনক আপডেট দিল বিসিসিআই
Argentina Vs Spain: ইয়ামালদের শুভেচ্ছাবার্তা, ২০১০ এর স্মৃতি এখনও টাটকা নাদালের, কী বললেন টেনিস কিংবদন্তি?
ইয়ামালদের শুভেচ্ছাবার্তা, ২০১০ এর স্মৃতি এখনও টাটকা নাদালের, কী বললেন টেনিস কিংবদন্তি?
Spain Vs Argentina: মেসিকে কীভাবে আটকাবেন? খেলার আগেই ফাঁস করে দিলেন স্প্যানিশ কোচ
মেসিকে কীভাবে আটকাবেন? খেলার আগেই ফাঁস করে দিলেন স্প্যানিশ কোচ

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget