এক্সপ্লোর

World Cup 2023: আজ ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচে নামছে রোহিত বাহিনী

IND vs ENG Preview: এখনও পর্যন্ত মোট ৫১টি ম্য়াচ খেলে ৩৩টি ম্যাচ জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। শেষ পাঁচবারের সাক্ষাতে মােট ৩বার জয় পেয়েছে ভারত। ২ বার জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড।

গুয়াহাটি: বিশ্বকাপে প্রস্তুতি পর্বে আজ নিজেদের প্রথম ওয়ার্ম আপ (Warm Up Match) ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল (Indian Cricket Team)। ইংল্য়ান্ডের বিরুদ্ধে নামবে রোহিত বাহিনী। নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপের আসরে মূলপর্বের লড়াইয়ে নামার আগে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সামনে সুযোগ শেষ মুহূর্তের জন্য় নিজেদের ঝালিয়ে নেওয়ার। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর ঘরের মাঠে অস্ট্রেলিয়.ার বিরুদ্ধেও সিরিজ জিতে নিয়েছিল ভারত। ফলে আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে। এছাড়াও ইংল্য়ান্ডের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে ওয়ান ডে ফর্ম্য়াটে রেকর্ড যথেষ্ট ভাল ভারতের। এখনও পর্যন্ত মোট ৫১টি ম্য়াচ খেলে ৩৩টি ম্যাচ জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। শেষ পাঁচবারের সাক্ষাতে মােট ৩বার জয় পেয়েছে ভারত। ২ বার জয় ছিনিয়ে নিয়েছে ইংল্যান্ড।

গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে আজ ২ দল মুখোমুখি হতে চলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ চলাকালিন চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন অক্ষর পটেল। তিনি বিশ্বকাপের স্কােয়াডে ছিলেন। কিন্তু চোট পেয়ে ছিটকে যান বিশ্বকাপ থেকেও। তাঁর বদলে পরে রবিচন্দ্রন অশ্বিনকে সুযোগ দেওয়া হয়। তামিল অফস্পিনারের কাছেও এটাই শেষ বিশ্বকাপ। নিজের ১০০ শতাংশ দিতে চাইবেন অশ্বিন। এদিকে জস বাটলারের নেতৃত্বে এবার বিশ্বকাপে খেলতে নামবে ইংল্যান্ড। ২০২১৯ বিশ্বকাপে নিজেদের ঘরের মাঠে বিশ্বজয় করেছিল অইন মর্গ্য়ানের নেতৃত্বাধীন ইংল্যান্ড শিবির। এবারও ভারতের পাশাপাশি ইংল্যান্ডকে ট্রফি জয়ের অন্য়তম দাবিদার মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞই। বিশ্বকাপের আগে বেন স্টোকস ইংল্যান্ড শিবিরে ফিরেছেন। যা টুর্নামেন্টে দলের ভারসাম্য বাড়াবে নিঃসন্দেহে। এদিকে বিশ্বকাপের ওপর হয়ত ওয়ান ডে ফর্ম্যাট থেকে অবসর নিতে পারেন জস বাটলার। তিনি টি-টোয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে ব্যস্ত রাখতে চান। সেক্ষেত্রে এই বিশ্বকাপে ভাল কিছু করার তাগিদ থাকবে বাটলারের ওপরও। 

বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ম্যাচগুলো শুরু হয়ে গিয়েছে। গতকাল নিজেদের প্রথম ওয়ার্ম আপ ম্যাচে জয় ছিনিয়ে নিল বাংলাদেশে ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। শ্রীলঙ্কার (BAN vs SL) বিরুদ্ধে খেলতে নেমে ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে ২৬৩ রানে অল আউট হয়ে গিয়েছিল লঙ্কা বাহিনীর ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৪২ ওভারে মাত্র ৩ উইকেট খুঁইয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ শিবির। এই ম্যাচে শাকিবল আল হাসান খেলেননি। তাঁর বদলে দলকে নেতৃত্ব দেন মেহদি হাসান মিরাজ। 

সেরা শিরোনাম

Bengal vs Services: অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
অভিমন্যুর হাফসেঞ্চুরি, রঞ্জিতে সারাদিনে পড়ল ১৫ উইকেট, বাংলা vs সার্ভিসেস ম্যাচের আপডেট
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget