এক্সপ্লোর

Rohit Sharma Press Conference: বিশ্বকাপ জিততে হলে হার্দিকের ছন্দে থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের জন্য: রোহিত

ICC World Cup 2023: আইপিএলে অধিনায়ক হিসেবে গুজরাতকে চ্যাম্পিয়ন করেছিলেন হার্দিক। এছাড়াও জাতীয় দলের জার্সিতে স্টপগ্যাপ অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছিলেন। 

ক্যান্ডি: বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা হয়ে গেল। প্রত্যাশিতভাবেই এশিয়া কাপের মূল দলটাকেই ধরে রাখা হয়েছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল আগামী ৮ অক্টোবর থেকে বিশ্বকাপ অভিযান শুরু করবে। প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ১৫ সদস্যের দলে হার্দিক পাণ্ড্যকে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। আইপিএলে অধিনায়ক হিসেবে গুজরাতকে চ্যাম্পিয়ন করেছিলেন হার্দিক। এছাড়াও জাতীয় দলের জার্সিতে স্টপগ্যাপ অধিনায়ক হিসেবে সাফল্য পেয়েছিলেন। এদিন দল ঘোষণার সময় হার্দিকের উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ভারত অধিনায়কও জানিয়ে দিলেন যে বঢোদরার অলরাউন্ডার ছন্দে থাকলে ভারতীয় দলের পক্ষে খেতাব জয়ের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। 

কী বললেন রোহিত ?

সাংবাদিক বৈঠকে এসে ভারত অধিনায়ক জানান, ''হার্দিকের উপস্থিতি ও তাঁর ফর্মে থাকাটা দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে ব্যাটিং হোক বা বোলিং, হার্দিকের পারফরম্যান্স গ্রাফ ওপরের দিকেই। বল হাতেও গুরুত্বপূর্ণ মাঝের ওভারে এসে উইকেট তুলে দিচ্ছে ও। আমাদের বিশ্বকাপ জিততে হলে হার্দিকের ভাল পারফর্ম করাটা খুবই জরুরি।'' রোহিতের অনুপস্থিতিতে হার্দিক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক। চলতি এশিয়া কাপে বৃষ্টিবিঘ্নিত ভারত -পাক ম্যাচে ভারতীয় দল যখন ৬৬ রানে ৪ উইকেট হারিয়েছিল, সেই সময় ব্যাট হাতেও ঈশান কিষাণের সঙ্গে জুটি বেঁধে ভরসা জুগিয়েছেন তিনি। রোহিত বলছেন, ''পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আপনারা সবাই দেখেছেন যে কীভাবে হার্দিক-ঈশান জুটি দলের স্কোরবোর্ডকে সচল রেখেছিল। ২ জনে মিলে ভারতের ব্যাটিং ডিপার্টমেন্টকে সামলেছিল সেদিন দারুণভাবে। এছাড়াও গত বছরে হার্দিক বল হাতেও অনেক ম্যাচে আমাদের ভরসা জুগিয়েছে।"

বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলে একজন বাঁহাতি স্পিনার হিসেব কুলদীপ ও ২ জন বাঁহাতি অলরাউন্ডার নেওয়া হয়েছে। রবীন্দ্র জাডেজা ও অক্ষর পটেল রয়েছেন স্কোয়াডে। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চহাল ও ওয়াশিংটন সুন্দর এই তিনজনের কেউই সুযোগ পাননি। সে প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন, "আমরা ১৫ জনের বেশি তো নিতে পারব না। তাই কয়েক জনকে বাদ পড়তেই হবে। কিছু করার নেই। প্রত্যেক প্রতিযোগিতাতেই এটা হয়। আমার ক্ষেত্রেও হয়েছে। আমিও এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি। তাই ওদের বলব, হতাশ না হয়ে নিজেকে তৈরি রাখতে। যাতে সুযোগ পেলেই কাজে লাগানো যায়।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: মাঠে নামলেই রানের ফুলঝুরি তার ব্যাটে, বছর চোদ্দোর বৈভবকে নিয়ে আশঙ্কা প্রকাশ উথাপ্পার
মাঠে নামলেই রানের ফুলঝুরি তার ব্যাটে, বছর চোদ্দোর বৈভবকে নিয়ে আশঙ্কা প্রকাশ উথাপ্পার
Sanju On Abhishek:
"ভাই দ্রুত বিয়ে করে নে তো...", হঠাৎ অভিষেককে এমন কেন বললেন সঞ্জু?
Jasprit Bumrah: যশপ্রীত বুমরাকে 'ফাস্ট বোলারদের উসমান তারিক' বলে সম্বোধন পাকিস্তানি নির্বাচকের
যশপ্রীত বুমরাকে 'ফাস্ট বোলারদের উসমান তারিক' বলে সম্বোধন পাকিস্তানি নির্বাচকের
Jay Shah: টি-২০ বিশ্বকাপ শেষ হতেই নাম না করে পাকিস্তান-বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি অমিত শাহ-পুত্রের
টি-২০ বিশ্বকাপ শেষ হতেই নাম না করে পাকিস্তান-বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি অমিত শাহ-পুত্রের

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget