এক্সপ্লোর

ABP Exclusive: ধোনি বিশ্বকাপ জিতেছে, ওর কৃতিত্ব আমার চেয়েও বেশি, দরাজ প্রশংসায় সৌরভ

ODI World Cup Exclusive: বাড়ির ড্রয়িংরুমের চারপাশ ঝলমল করছে ট্রফি আর স্মারকে। যেগুলো থেকে ম ম করছে সৌরভের ক্রিকেটীয় কীর্তির সুবাস।

সন্দীপ সরকার, কলকাতা: গড়াপেটার অন্ধকার আর বিতর্কবিদ্ধ ভারতীয় ক্রিকেটকে (Indian Cricket Team) টেনে তুলেছিলেন তিনি। ছন্নছাড়া দলকে গেঁথেছিলেন এক সুতোয়। তাঁর আমলেই ভারতীয় ক্রিকেট দল টিম ইন্ডিয়ায় রূপান্তরিত হয়েছিল। যে দলকে গোটা বিশ্ব কুর্নিশ করেছিল। আর কিংবদন্তির আসনে বসিয়েছিল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)।

তবু বিশ্বকাপ (ODI World Cup) স্পর্শ করার সুযোগ হয়নি সৌরভের। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে কাপ ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। তার আট বছর পরে, ২০১১ সালে দেশের মাটিতে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন হয় ভারত। সেই ধোনি, যাঁর অভিষেক অধিনায়ক সৌরভের অধীনে। কয়েকদিন আগে শ্রীলঙ্কার প্রবাদপ্রতিম স্পিনার মুথাইয়া মুরলীধরন কলকাতায় এসে বলে গিয়েছেন যে, সৌরভের তৈরি দল নিয়েই বিশ্বসেরা হয়েছিলেন ধোনি। তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেও কি তাই বিশ্বাস করেন?

বেহালার বীরেন রায় রোডের বাড়িতে বিশ্বকাপ আড্ডার ফাঁকে সৌরভকে যখন প্রশ্নটা করা হল, মুচকে হাসলেন। বাড়ির ড্রয়িংরুমের চারপাশ ঝলমল করছে ট্রফি আর স্মারকে। যেগুলো থেকে ম ম করছে সৌরভের ক্রিকেটীয় কীর্তির সুবাস। সৌরভ বললেন, 'নিজের সময় সকলেরই কিছু ভূমিকা থাকে। সেই সময় আমার দায়িত্ব ছিল ভারতীয় ক্রিকেটকে তুলে ধরার। যাতে সব জায়গায় ভারত ভাল খেলে। বিশ্বের সর্বত্র ভাল খেলে, সেটা দেখা। সারা পৃথিবীতে ভাল খেলেওছে। বছরের পর বছর।'

তবে উত্তরসূরির কৃতিত্বে ভাগ বসাতে নারাজ দাদা। সাবলীল কণ্ঠে বললেন, 'ধোনির সময় এসেছে। দলটাকে নিয়ে এগিয়েছে, জিতেছে। সমান কৃতিত্ব প্রাপ্য ধোনিরও। না হলে তো এমনি এমনি বিশ্বকাপ জেতা হয় না। দল তৈরি করা ভীষণ গুরুত্বপূর্ণ। আমার সময় সেই দলে প্রচুর ভাল ভাল প্লেয়ার ছিল। সেজন্যই আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান এইসব জায়গায় গিয়ে আমরা দাপট দেখিয়েছি। বিশ্বকাপের ফাইনাল খেলেছি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলেছি। একবার শ্রীলঙ্কার সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের জেতা ম্যাচ। বৃষ্টিতে ভেস্তে যায়।' যোগ করলেন, 'প্রচুর ভাল ভাল পারফরম্যান্স রয়েছে ওই সময়। যে দলে তেন্ডুলকর, দ্রাবিড়, সহবাগের মতো ব্যাটার থাকে, লক্ষণের মতো ব্যাটসম্যান থাকে, তারা তো ভাল খেলবেই।'

তারপরই ক্যাপ্টেন কুলের জন্য ঝরে পড়ল প্রশংসা। সৌরভ বললেন, 'ধোনির আরও বেশি কৃতিত্ব প্রাপ্য। কারণ ও দলটাকে নিয়ে গিয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা ২০০৩ সালে ফাইনালে উঠে হেরে গিয়েছি। ধোনি ২০১১ বিশ্বকাপ জিতেছে।'

নিজের বায়োপিক ৮০০-র প্রচারে কলকাতায় এসে সৌরভকে পাশে বসিয়ে মুরলীধরন বলেছিলেন, চ্যাম্পিয়ন হতে গেলে পারফরম্যান্সের পাশাপাশি প্রয়োজন হয় ভাগ্যেরও। আপনার কি কখনও আক্ষেপ হয় যে, ভাগ্য একটু সঙ্গ দিলে হয়তো ২০০৩ সালে বিশ্বকাপ নিয়ে মাঠ ছাড়তে পারতেন?

সৌরভ এবার নির্লিপ্ত। বললেন, 'জানি না, ২০০৩ অনেক দিন আগের কথা। আমার সেই নিয়ে আর কোনও মাথাব্যথা নেই। গোটা বিশ্বকাপে দল ভাল খেলেছিল, সেটাই গুরুত্বপূর্ণ।'

সম্পূর্ণ সাক্ষাৎকার দেখুন:

ভারতের মাটিতে শুরু হয়ে গিয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। ইডেনে বিশ্বকাপের একটি সেমিফাইনাল-সহ পাঁচ ম্যাচ। উন্মাদনা টের পাচ্ছেন? সারাদিনের ব্যস্ততা। দাদাগিরির শ্যুটিং। বিজ্ঞাপনের কাজ। একটার পর একটা বৈঠক। তার মাঝেও যেন অক্লান্ত দাদা। নিয়মিতভাবে জিমে শরীরচর্চা করেন। সকালে সময় না হলে সন্ধ্যায়। সারাদিন পর জিমে যাওয়ার তাড়া। তার পাঁকেই এবিপি লাইভের প্রশ্ন শুনে সৌরভ বললেন, 'ভারত প্রথম ম্যাচে জেতার পর থেকেই উন্মাদনা আরও বাড়বে। দারুণ একটা বিশ্বকাপ হবে। ভারত ভাল দল। ভাল খেলবেও। মাঠ ভরে যাবে। দারুণ বিশ্বকাপ হবে এটা।'

সিএবি প্রেসিডেন্ট দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ইডেনে বিশ্বকাপের আয়োজক কমিটিতে রাখা হয়েছে আপনাকে। কী পরামর্শ দিলেন সিএবি কর্তাদের? সৌরভ বলছেন, 'আমি খুব একটা যাই না। খুব একটা সময় দিতে পারি না। ব্যস্ত থাকি। তবে মাঝে মাঝে ফোনে কথা হয়। মাঠ তৈরি। স্টেডিয়াম তৈরি। দল আসবে, খেলবে, কোনও অসুবিধা নেই।'

আরও পড়ুন: ABP Exclusive: শুরুর দিকে সৌরঝড় দেখছেন না সৌরভ, অশ্বিন দলে ফেরায় উচ্ছ্বসিত দাদা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Indian Super League: ১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
১৩ দল নিয়েই হবে এবারের ISL, আগের মতো হোম-অ্যাওয়ে ফরম্যাটেই খেলবে ক্লাবগুলি
EBFC vs SC Delhi: নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
নায়ক গোলকিপার গিল, টাইব্রেকারে দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, সামনে মোহনবাগান?
India vs Pakistan: অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
অপরাজিত থাকার ৩,৮৪২ দিন! হকি বিশ্বকাপের গ্রুপ থেকেই পাকিস্তানকে ছিটকে দিল ভারত
Diamond Harbour FC: অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ
অভিষেকের ডায়মন্ড হারবার FC-কে বাদ দিয়েই আইএসএল! সময়ের মধ্যে টাকা জমা দিতে ব্যর্থ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget