এক্সপ্লোর

Eden Gardens: ক্রিকেটকে অলিম্পিক্সে অন্তর্ভুক্তির ডাক লিয়েন্ডারের, ইডেনে মায়াবী সন্ধ্যায় উঠল প্রশ্নও

ODI World Cup: সিএবি যে লিয়েন্ডারকে ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানে আনতে চাইছে, গত ২২ অগাস্ট তা প্রথম লিখেছিল এবিপি আনন্দ। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সেই উদ্যোগ ফলপ্রসূ হল।

কলকাতা: শুক্রবার সন্ধ্যায় চাঁদের হাট ইডেনে (Eden Gardens)। একদিকে লিয়েন্ডার পেজ (Leander Paes), ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) মতো টেনিস ও ক্রিকেটের দুই কিংবদন্তি। অন্যদিকে দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া থেকে শুরু করে তিরন্দাজ দোলা ও রাহুল বন্দ্যোপাধ্যায়, স্কোয়াশের সৌরভ ঘোষাল, ক্রিকেটার অশোক ডিন্ডা।

উপলক্ষ্য, ওয়ান ডে বিশ্বকাপ ট্রফির ইডেন সফর। শুক্রবার সন্ধ্যায় ইডেনে প্রদর্শিত হল বিশ্বকাপ ট্রফি। সঙ্গে আতসবাজির রোশনাই। অনুষ্ঠানের মূল আকর্ষণ লিয়েন্ডার। সিএবি যে লিয়েন্ডারকে ট্রফি প্রদর্শনী অনুষ্ঠানে আনতে চাইছে, গত ২২ অগাস্ট তা প্রথম লিখেছিল এবিপি আনন্দ। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সেই উদ্যোগ ফলপ্রসূ হল।

আর ইডেনে এসে লিয়েন্ডার বলে গেলেন, 'ক্রিকেট নিয়ে ভারতের আবেগ দেখার মতো। আমি চাইব ক্রিকেট যেন দ্রুত অলিম্পিক্সের অন্তর্ভুক্ত হয়। বিশ্বকাপ দেখার জন্য মুখিয়ে রয়েছি। ইডেনে দারুণ সব ম্যাচ রয়েছে। আমি নিশ্চিত যে, কানায় কানায় ভরে যাবে স্টেডিয়াম। তবে আমদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচটাও কিন্তু দারুণ হবে।'

অনুষ্ঠানে এসে ঝুলন গোস্বামী বললেন, 'ভারতের বিশ্বকাপের দল ভালই হয়েছে। ব্যাটিংয়ে অনেক গভীরতা। সাত, আট বা নয় নম্বরেও যে নামবে, ব্যাটের হাত ভাল। এতে ম্যাচে ভফারতের সুবিধা হবে।' ব্যাটিংয়ের কথা ভেবে লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল বা অফস্পিনার আর অশ্বিনের পরিবর্তে অক্ষর পটেলকে দলে নেওয়া হয়েছে। যা নিয়ে বিতর্কও রয়েছে বিস্তর। তবে ঝুলন বলছেন, 'স্পিনারদের তো দলে দরকার বটেই। তবে ব্যাটিং অলরাউন্ডারদের গুরুত্ব অপরিসীম। ইংল্যান্ডকে দেখুন। ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে শুধু ব্যাটিং গভীরতা দিয়ে।'

তবে জমকালো অনুষ্ঠানের তাল কাটল কয়েকটা ঘটনায়। যার মধ্যে অন্যতম, বাংলার রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ না জানানো। যদিও বিতর্ক এড়াতে এ নিয়ে সরাসরি কিছু বলতে চাননি সম্বরণ। তবে গোটা ঘটনায় তিনি যে বেশ অবাক, জানিয়েছেন ঘনিষ্ঠমহলে।

এদিন মাঠের জায়ান্ট স্ক্রিনে একটি তথ্যচিত্র দেখানো হয়। যদিও সেখানে বাংলা থেকে জাতীয় দলে খেলা এক ঝাঁক ক্রিকেটারকে রাখা হয়নি। পঙ্কজ রায় থেকে শুরু করে মহম্মদ শামি, শাহবাজ আমেদ, মুকেশ কুমারদের দেখা যায়নি ওই তথ্যচিত্রে। যা নিয়ে প্রশ্ন তুলছে কোনও কোনও মহল।

শনিবার, ৯ সেপ্টেম্বর ধন ধান্য অডিটোরিয়ামে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

আরও পড়ুন: ABP Exclusive: আতঙ্কের নাম আফ্রিদি, নেটে বাঁহাতি থ্রো ডাউন স্পেশালিস্টের বিরুদ্ধে টানা ব্যাটিং কোহলির

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget