এক্সপ্লোর

IPL 2021, MI vs RCB: মরুদেশে প্রথম জয়ের খোঁজে আজ আইপিএলে মুখোমুখি বিরাট-রোহিত

IPL 2021, MI vs RCB: টুর্নামেন্টে এখনও পর্যন্ত আমিরশাহিতে দ্বিতীয় পর্বে শুরু হওয়ার পর থেকে কোনও ম্যাচেই জয় পায়নি আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স।

দুবাই: খাতায়-কলমে শক্তিশালী দল। কিন্তু আমিরশাহিতে আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কোনও জয় পায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ২ ম্যাচেই হারতে হয়েছে। আজ মরুদেশের নিজেদের প্রথম জয়ের খোঁজে মুখোমুখি লড়াইয়ে নামছেন বিরাট-রোহিত ব্রিগেড। 

নিজেদের প্রথম ২ ম্যাচে বিরাটের আরসিবি হেরেছে কলকাতা ও চেন্নাইয়ের বিরুদ্ধে। এই মুহূর্তে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ৩ নম্বরে রয়েছে আরসিবি। ৫টি ম্যাচে জয় পেয়েছে বিরাট বাহিনী। অন্যদিকে মুম্বই তাঁদের ৯ ম্যাচের মধ্যে ৪ ম্যাচে জিতেছে ও ৫ ম্যাচে হেরেছে। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ছয় নম্বরে রয়েছে রোহিত বাহিনী। 

প্লে অফের রাস্তা সহজ করতে এই ম্যাচ জিততেই হবে। নইলে ২ দলের পক্ষেই কঠিন হয়ে যাবে। ২ দলই কিছু বদল হয়ত এই ম্যাচে করতে পারে। মুম্বই ইন্ডিয়ান্স তাদের আগের ২ ম্যাচে খেলায়নি হার্দিক পাণ্ড্যকে। এই ম্যাচে একাদশে ফিরতে পারেন দলের তারকা অলরাউন্ডার। কিছুদিন আগেই বোলিং কোচ শেন বন্ড ও টিম ডিরেক্টর জাহির খান এই বিষয় ইতিবাচক আভাস দিয়েছিলেন। সেক্ষেত্রে প্রথম একাদশে সৌরভ তিওয়ারির পরিবর্তে হয়ত ঢুকে পড়বেন হার্দিক। উল্টোদিকে আরসিবি শিবিরে একটা বদল আসতে পারে। সেক্ষেত্রে নভদীপ সাইনিকে প্রথম একাদশের বাইরে রাখা হতে পারে। 

করোনার ধাক্কায় আইপিএল বন্ধ হওয়ার আগে পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) পারফরম্যান্স দেখে মনে হচ্ছিল, এবার হলেও হতে পারে। ব্যাট হাতে ভরসা দিচ্ছিলেন বিরাট কোহলি, এ বি ডিভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েলরা। বল হাতে চলছিল মহম্মদ সিরাজ, হর্ষল পটেল, যুজবেন্দ্র চাহালদের দাপট।

মরুদেশে চতুর্দশ আইপিএলের দ্বিতীয় পর্বে অবশ্য ফের ফিকে দেখাতে শুরু করেছে আরসিবিকে। গত শুক্রবার বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৬ উইকেটে কার্যত একপেশেভাবে হারিয়ে দেয় সিএসকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget