এক্সপ্লোর

Manu Bhaker: প্রতিপক্ষ কী করবে তা আমাদের হাতে নেই, কিন্তু... ইতিহাস গড়ে কী বললেন মনু ভাকের?

Paris Olympics 2024: দুই ইভেন্টে পদক জেতা হয়ে গিয়েছে। তবে মনুর অলিম্পিক্স সফর শেষ হয়নি। তিনি কিন্তু ২৫ মিটার এয়ার পিস্তলের প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করবেন।

প্যারিস: অলিম্পিক্সের মঞ্চে (Paris Olympics 2024) এর আগে কোনও ভারতীয় যা কখনও করে দেখাননি, ঠিক সেটাই করে দেখালেন মনু ভাকের (Manu Bhaker)। প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জিতলেন ভারতীয় শ্যুটার। ১০ মিটর এয়ার পিস্তলের (10m air pistol) ব্যক্তিগত ইভেন্টে আগেই ব্রোঞ্জ জিতেছিলেন। মিক্সড টিমের ইভেন্টে সরবজ্যোৎ-কে সঙ্গে নিয়ে আরও এক ব্রোঞ্জ জিতলেন ২২ বছর বয়সি হরিয়ানার তরুণী।

ঐতিহাসিক জোড়া পদক জয়ের হাতছানি, ১৪০ কোটির প্রত্যাশা। প্রবল চাপের মুখে ম্যাচ চলাকালীন মনুর মাথায় ঠিক কী ঘুরছিল? ম্যাচের পরেই নিজের প্রথম প্রতিক্রিয়ায় মনু জানান, 'আমি ভীষণ গর্বিত এবং আমার জন্য এত প্রার্থনা করায় আমি কৃতজ্ঞ। প্রতিপক্ষ কী করবে, সেটা তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সেই বিষয়টা আমাদের হাতে নেই। কিন্তু আমাদের হাতে যেটা আছে, সেটা আমরা করতে পারি। আমি এবং আমার পার্টনার বাকি কোনওকিছু না ভেবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। নিশ্চিত করি, যাই হয়ে যাক না কেন, শেষ পর্যন্ত লড়াই করে যাব।'

মনু ভাকের এবং সরবজ্যোৎ মিক্সড দলের ইভেন্টে ব্রোঞ্জ পদকের ম্যাচে কোরিয়ান জুটিকে সহজেই পরাজিত করেন। ভারতীয়দের পক্ষে ম্যাচের স্কোর ১৬-১০। আপাতত দুই ইভেন্টে অংশগ্রহণ করে দুইটিতেই পদক জিতেছেন ২২ বছর বয়সি ভারতীয় শ্যুটার। তবে তাঁর প্যারিস অলিম্পিক্সের সফর কিন্তু এখানেই শেষ হচ্ছে না। তাঁর সামনে আরও এক পদক জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে।

২৫ মিটার এয়ার পিস্তলের ইভেন্টেও দেশের প্রতিনিধিত্ব করতে নামবেন মনু। এত পর্যন্ত তাঁর যা পারফরম্যান্সে, তাতে সেই ইভেন্টে হরিয়ানার অলিম্পিয়ানের থেকে পদকের প্রত্যাশায় থাকবে গোটা দেশ। মনু সেই ইভেন্টেও পদক জিতে ইতিহাস রচনা করতে পারেন কি না, এখন সেটাই দেখার বিষয়। ইতিমধ্যেই দেশের প্রধামন্ত্রী থেকে প্রাক্তন অলিম্পিক্স পদকজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রারা কিন্তু মনুকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'শ্যুটাররা আমাদের গর্বিত করছেন', মনু-সরবজ্যোৎ-র ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জয়ে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget